ঢাকা , রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

কুষ্টিয়ায় রেলপথ অবরোধ, উত্তর ও দক্ষিণবঙ্গের ট্রেন চলাচল বন্ধ

ইসমাইল হোসেন বাবুঃ

কুষ্টিয়ায় রেলপথ অবরোধ, উত্তর ও দক্ষিণবঙ্গের ট্রেন চলাচল বন্ধ। স্টেশন মাস্টারের পদায়ন ও স্টেশন সংস্কারসহ ৭ দফা দাবিতে কুষ্টিয়ার মিরপুরে রেলপথ অবরোধ করেছে স্থানীয়রা। মিরপুর উন্নয়ন পরিষদের ব্যানারে আজ সোমবার সকাল সাড়ে ৯টা থেকে কয়েক হাজার মানুষ এই কর্মসূচি পালন করছেন।

এ সময় খুলনা থেকে রাজশাহীগামী কপোতাক্ষ এক্সপ্রেস এবং রাজশাহী থেকে খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেন আটকে দেন আন্দোলনকারীরা। ফলে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

আজ ১৫ ডিসেম্বর সকাল সাড়ে ১০টার দিকে মিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজমুল ইসলাম এসে ৭ দিনের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দিলেও আন্দোলনকারীরা তা প্রত্যাখ্যান করেন।

মিরপুর উন্নয়ন পরিষদের সভাপতি নজরুল করিম বলেন, প্রায় দেড়শ বছরের ঐতিহ্যবাহী এই স্টেশনটি রেলওয়ে কর্তৃপক্ষের অবহেলার কারণে বন্ধের পথে। এখানে গত ৩ বছর যাবৎ স্টেশন মাস্টার নেই। দীর্ঘদিন ধরে স্টেশনের সংস্কারও করা হয় না। আমরা এই বিষয়ে রেলওয়ের কর্তৃপক্ষের সঙ্গে বারবার কথা বলেও কোনো লাভ হয়নি, তাই এই আন্দোলন।

দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

তানোরে শিব নদী পাড়ে বিনোদন পিপাসু মানুষের ভিড়

error: Content is protected !!

কুষ্টিয়ায় রেলপথ অবরোধ, উত্তর ও দক্ষিণবঙ্গের ট্রেন চলাচল বন্ধ

আপডেট টাইম : ১২:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
ইসমাইল হােসেন বাবু, সিনিয়র ষ্টাফ রিপাের্টার :