ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুষ্টিয়ায় ভাতিজার বটির কোপে চাচা নিহত

কুষ্টিয়ার সদর উপজেলায় ভাতিজার ব‌টির কো‌পে বাদশা প্রামানিক (৬০) না‌মে এক বৃদ্ধ নিহত হ‌য়ে‌ছেন। রোববার (১৬ জুন) বি‌কেলে হাটশ হ‌রিপুর ইউনিয়নের আমজাদ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

কু‌ষ্টিয়া ম‌ডেল থানার ওসি শেখ সো‌হেল রানা এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন। নিহত বাদশা প্রামা‌নিক একই এলাকার মৃত ভাদু প্রামা‌নিকের ছেলে। অভিযুক্ত ব্যক্তির নাম মাসুদ প্রামা‌নিক (৪০)। সম্প‌র্কে তার‌া চাচা-ভা‌তিজা। স্বজন‌দের দা‌বি- তুচ্ছ ঘটনা‌কে কেন্দ্র ক‌রে এই হত‌্যাকা‌ণ্ড ঘটেছে।

পু‌লিশ ও স্থানীয়রা জা‌নান, ভাতিজা মাসুদ গরুর দুধ রে‌খে‌ছিলেন চাচার ফ্রিজে। প্রয়োজ‌নে ফ্রিজ থে‌কে দুধ আন‌তে গে‌লে বিদ‌্যুৎ না থাকায় এখন দেওয়া যা‌বে না ব‌লে জানান চাচা। এতে দুইজ‌নের ম‌ধ্যে কথা কাটাকাটি ও হাতাহা‌তির পর্যা‌য়ে পৌঁছায়। এক পর্যা‌য়ে ভাতিজা মাসুদ বটি দিয়ে চাচা বাদশার কোমর বরাবর কোপ দেন। এ সময় স্থানীয়রা চাচা বাদশাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়।

হাটশ হ‌রিপুর ইউনিয়ন প‌রিষ‌দের চেয়ারম‌্যান মোস্তাক হো‌সেন মাসুদ ব‌লেন, ঘটনা আমি শু‌নে‌ছি। নি‌জে‌দের পা‌রিবা‌রিক ঝগড়ায় ভা‌তিজার ব‌টির আঘা‌তে চাচা নিহত হ‌য়ে‌ছেন। পু‌লিশ বিষয়‌টি নি‌য়ে তদন্ত কর‌ছে।

ওসি শেখ সো‌হেল রানা ব‌লেন, তুচ্ছ ঘটনা‌কে কেন্দ্র ক‌রে এ ঘটনা ঘ‌টে‌ছে। ঘটনার পর থে‌কে নিজ ঘরে তালা লাগিয়ে স্ত্রী-সন্তানসহ পালিয়ে যান মাসুদ। এ ঘটনার তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

কুষ্টিয়ায় ভাতিজার বটির কোপে চাচা নিহত

আপডেট টাইম : ১১:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৬ জুন ২০২৪
ইসমাইল হোসেন বাবু, স্টাফ রিপোর্টার :