ঢাকা , রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুষ্টিয়ায় বিএনপি প্রার্থীকে জরিমানা

ইসমাইল হােসেন বাবুঃ

কুষ্টিয়ায় সংসদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি মনোনীত এক প্রার্থীর পোস্টার ও ক্যালেন্ডার প্রদর্শনের ঘটনায় সংসদ নির্বাচন ও রাজনৈতিক দল এবং প্রার্থীর আচরণবিধি ২০২৫-এর ১৮ ধারা অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৮ হাজার টাকা জরিমানা আদায় করেছে।

সোমবার (১২ জানুয়ারি)বিকেলে শহরতলীর চৌড়হাস মোড় ও মতি মিয়া রেলগেট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, সংসদ নির্বাচন ও রাজনৈতিক দল এবং প্রার্থীর আচরণবিধি ২০২৫-এর ১৮ ধারা অনুযায়ী প্রকাশ্য স্থানে পোস্টার ও ক্যালেন্ডার প্রদর্শন নিষিদ্ধ।

অভিযানে দেখা যায়, কুষ্টিয়া-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারের পোস্টার ও ক্যালেন্ডার বিভিন্ন দোকানে টাঙানো রয়েছে, যা স্পষ্টভাবে আচরণবিধি লঙ্ঘন। এসময় পোস্টার প্রদর্শনের দায়ে আব্দুল খালেকের ছেলে মো. হাশুকে ৫ হাজার টাকা এবং মোজাম্মেল হকের ছেলে শরিফুর হককে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি দোকানগুলো থেকে তাৎক্ষণিকভাবে পোস্টার ও ক্যালেন্ডার অপসারণের নির্দেশ দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম বলেন, নির্বাচনী পরিবেশ সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কেউ নিয়ম ভাঙলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অভিযান আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে এসব বন্ধে প্রয়োজনীয় সব করা হবে: ধর্মমন্ত্রী

error: Content is protected !!

কুষ্টিয়ায় বিএনপি প্রার্থীকে জরিমানা

আপডেট টাইম : ১১:১৭ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
ইসমাইল হোসেন বাবু, সিনিয়র স্টাফ রিপোর্টার :