ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুষ্টিয়ায় বিএনপি নেতার বাড়ি থেকে অস্ত্র-বোমা উদ্ধার

ইসমাইল হোসেন বাবু, স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার মিরপুরে সেনাবাহিনীর একটি অভিযানে বিএনপির স্থানীয় এক নেতার বাড়ি থেকে পরিত্যক্ত অবস্থায় একটি শুটার, দুই রাউন্ড গুলি ও একটি বোমা উদ্ধার করা হয়েছে।

শনিবার (৪ জানুয়ারি) সকালে কুষ্টিয়া সেনা ক্যাম্প এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৩ জানুয়ারি) দিবাগত গভীর রাতে কুষ্টিয়ার মিরপুর উপজেলার মালিহাদ ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক নুর এ বুলবুলের বাড়িতে অভিযান পরিচালিত হয়।

অভিযানের সময় বাড়ির ছাদ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি শুটার, দুই রাউন্ড গুলি ও একটি বোমা উদ্ধার করা হয়। তবে, অভিযানের সময় নুর এ বুলবুল তার বাড়িতে উপস্থিত ছিলেন না। সেনাবাহিনী উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও বোমা মিরপুর থানায় হস্তান্তর করেছে। এ ঘটনায় মিরপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি তদন্ত শুরু করেছে এবং তদন্তের মাধ্যমে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সব শিক্ষার্থীকে ইন্টার্নশিপের আওতায় আনা হবে

error: Content is protected !!

কুষ্টিয়ায় বিএনপি নেতার বাড়ি থেকে অস্ত্র-বোমা উদ্ধার

আপডেট টাইম : ০৩:১৬ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫
ইসমাইল হোসেন বাবু, স্টাফ রিপোর্টার :