ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুষ্টিয়ায় বজ্র্রপাতে দুইজন নিহত

ইসমাইল হােসেন বাবুঃ

কুষ্টিয়ার দৌলতপুরে পৃথক স্থানে বজ্রপাতে এক শিক্ষার্থীসহ দুইজন নিহত হয়েছেন। শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে দৌলতপুর উপজেলার বিলগাথুয়া ও শিতলাইপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-দৌলতপুর উপজেলার ভারত সীমান্ত সংলগ্ন গ্রাগপুর ইউনিয়নের বিলগাথুয়া গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে জামাত আলী (২৫) ও রিফায়েতপুর ইউনিয়নের শিতলাইপাড়া গ্রামের পলাশ মণ্ডলের ছেলে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সাইফ হোসেন তোহা (১০)।

আহত মকবুল হোসেন (৫৩) হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ ও নিহতের স্বজনরা জানান, শনিবার দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে মাছ ধরছিল শিক্ষার্থী তোহা।

এ সময় হঠাৎ বজ্রপাত হলে গুরুতর আহত হয় সে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
একই সময় উপজেলার বিলগাথুয়া গ্রামে একটি বাশের মাঁচায় বসে ছিলেন কৃষক জামাত আলী। এ সময় বজ্রপাতে জামাত আলী ও মককুল হোসেন নামের দুজন আহত হন। তাদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জামাত আলীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার তুহিন জানান, শনিবার দুপুরে বজ্রপাতের ঘটনায় তিনজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। এর মধ্যে দুইজন হাসপাতালে আসার আগেই মারা গিয়েছিল। একজন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

এ ব্যাপারে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ বলেন, নিহত শিক্ষার্থীর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অপর নিহতের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

স্ত্রীসহ সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুলের বিরুদ্ধে দুদকের মামলা

error: Content is protected !!

কুষ্টিয়ায় বজ্র্রপাতে দুইজন নিহত

আপডেট টাইম : ১২:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
ইসমাইল হােসেন বাবু, সিনিয়র স্টাফ রিপোর্টার :