ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুষ্টিয়ায় পদ্মায় ডুবে কিশোর নিখোঁজ

কুষ্টিয়ার কুমারখালীতে পদ্মী নদীতে নিখোঁজের প্রায় ৭ ঘণ্টা পর এক কিশোরের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার শিলাইদহ ইউনিয়নের শিলাইদহ খেয়াঘাট এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়।

এর আগে দুপুর ১২টার দিকে শিলাইদহ খেয়াঘাটের নৌকায় উঠতে গিয়ে সে নদীতে পড়ে নিখোঁজ হয়েছিল।

নিহতের নাম মো. রাফি মল্লিক (১৭)। সে গোপালগঞ্জ জেলার সদর উপজেলার মিয়াপাড়া এলাকার আবু দাউদ মল্লিকের ছেলে।

ফায়ার সার্ভিস ও স্বজন সুত্রে জানা যায়, চাকরির সুবাদে রাব্বির বাবা পাবনা শহরে ভাড়া বাসায় বাস করেন। ভাড়া বাসায় যাওয়ার জন্য গতকাল বৃহস্পতিবার রাফি গোপালগঞ্জ থেকে ট্রেনে চড়ে কুমারখালী রেলস্টেশনে নামে। এরপর শিলাইদহ খেয়াঘাট এসে নৌকায় উঠার সময় পানিতে পড়ে ডুবে যায় সে। পরে স্থানীয় লোকজন খোঁজাখুঁজি করে না পেয়ে কুমারখালী ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল সন্ধ্যা ৭টার দিকে তার লাশ উদ্ধার করে।

মা সুবর্ণা বেগম জানান, ছেলেকে নিয়ে তিনি পাবনায় স্বামীর কাছে যাচ্ছিলেন। পথিমধ্যে শিলাইঘটে এসে তিনি ওয়াশরুমে গিয়েছিলেন। ওয়াশরুম থেকে এসে তিনি দেখেন তাঁর ছেলে নেই।

কুমারখালী ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহির উদ্দিন জানান, নৌকায় উঠতে গিয়ে নদীতে পড়ে গিয়ে ডুবে যায় রাব্বি। খবর পেয়ে তাঁরা উদ্ধার অভিযান চালান এবং সন্ধ্যা ৭টার দিকে লাশ উদ্ধার করে নৌ পুলিশের কাছে হস্তান্তর করেন তিনি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

কুষ্টিয়ায় পদ্মায় ডুবে কিশোর নিখোঁজ

আপডেট টাইম : ১১:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ জুন ২০২৪
ইসমাইল হােসেন বাবু, ষ্টাফ রিপােটার :