ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুষ্টিয়ায় তরুণকে পাঁচদিন আটকে রেখে চাঁদা দাবি, দুইজন গ্রেপ্তার

ইসমাইল হােসেন বাবুঃ

কুষ্টিয়ার কুমারখালীতে মো. রাফি (১৮) নামের এক যুবককে পাঁচদিন আটকে রেখে চাঁদা দাবির মামলায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৬ অক্টোবর) দুপুরে আসামিদের আদালতে পাঠানো হয়।

আসামিরা হলেন, উপজেলার নন্দলালপুর ইউনিয়নের দুর্গাপুর এলাকার শহিদুলের ছেলে রাব্বি হোসেন (২২) ও সদকী ইউনিয়নের বাটিকামারা এলাকার মনির উদ্দিনের ছেলে রাজু আহমেদ।

পুলিশ সূত্রে জানা যায়, খুলনার ৪ নম্বর ঘাট এলাকার রাশেদুল ইসলামের ছেলে মো. রাফি সম্প্রতি কুমারখালীতে ফকির লালন শাহের আখড়াবাড়িসহ বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরতে আসেন। গত ৩০ সেপ্টেম্বর কুমারখালীর দুর্গাপুর এলাকা থেকে স্থানীয় যুবক রাব্বি হোসেন তার কয়েকজন সহযোগীকে নিয়ে রাফিকে জোরপূর্বক তুলে নিয়ে যায়।

এরপর কুমারখালী কলেজ মোড় এলাকার একটি ভাড়া দোকানঘরে রাফিকে চারদিন আটকে রেখে তার পরিবারের কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করা হয়। টাকা না দিলে শনিবার (৪ অক্টোবর) দুপুরে রাফিকে অন্যত্র সরিয়ে নেওয়ার চেষ্টা চলাকালে সদকী বাজারে স্থানীয় লোকজন বিষয়টি টের পান। পরে জনতা রাফিসহ রাব্বি ও রাজুকে ধরে পুলিশে সোপর্দ করে।

ঘটনার পর রাত ১২টার পর রাফি নিজেই বাদী হয়ে কুমারখালী থানায় রাব্বিকে প্রধান আসামি করে মোট ৯ জনের বিরুদ্ধে অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে মামলা করেন। মামলার পর পুলিশ রাব্বি ও রাজুকে গ্রেপ্তার দেখিয়ে রবিবার দুপুরে আদালতে পাঠায়।

মামলার বাদী রাফি বর্তমানে পুলিশ হেফাজতে থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খুলনা থেকে কুমারখালীতে ঘুরতে এসে রাফি চাঁদাবাজদের কবলে পড়ে। তাকে একটি কক্ষে আটকে রেখে পরিবারকে ফোন করে তিন লাখ টাকা চাঁদা দাবি করা হয়। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে পুলিশে হস্তান্তর করা হয়।

এ ঘটনায় মামলা হয়েছে এবং দুইজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বাকি পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বাবা-মা ও শিক্ষকদের অবাধ্য হয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো যায় না: সেলিমুজ্জামান সেলিম এমপি

error: Content is protected !!

কুষ্টিয়ায় তরুণকে পাঁচদিন আটকে রেখে চাঁদা দাবি, দুইজন গ্রেপ্তার

আপডেট টাইম : ১১:৩৯ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
ইসমাইল হােসেন বাবু, সিনিয়র স্টাফ রিপোর্টার :