ঢাকা , রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

কুষ্টিয়ায় চুরির অপবাদে ট্রাকচালককে পিটিয়ে হত্যা

ইসমাইল হােসেন বাবুঃ

কুষ্টিয়ায় প্রতিবেশীর বাড়িতে চুরির অভিযোগে মনিরুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি) রাত ১২টার দিকে নিজ বাড়ির সামনে আহত অবস্থায় মনিরুলকে দেখতে পায় স্বজনরা। পরে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মনিরুল ইসলাম শহরের জিকে এলাকার বাসিন্দা ও আশকার মন্ডলের ছেলে। পেশায় তিনি ট্রাকচালক ছিলেন।

নিহতের স্ত্রী নার্গিস আক্তার বলেন, হঠাৎ এক শব্দে আমি বাড়ি থেকে বের হই। এসময় কুকুরের আসা দেখে আমি বাড়িতে ঢুকে যাই। পরে আবার শব্দ হলে বাইরে গিয়ে দেখি আমার স্বামী দৌড়ে এসে রাস্তায় পরে গেলো। চোরের অপবাদ দিয়ে আমার স্বামীকে সন্দেহ করে মেরে ফেলেছে। তাকে তারা ধরতে পারেনি। শুধু অভিযোগ করে আসছিলো ও চাপ দিচ্ছিলো চুরি যাওয়া জিনিস ফেরতের জন্য। আমার স্বামীকে রিপনরা মেরে ফেলেছে। আমি এর বিচার চাই।

নিহতের বোন বিথী খাতুন জানান, গত ৩ দিন আগে একটা বাড়িতে চুরি হয়েছিলো। চুরি হওয়ার পরে তারা নাকি আমার ভাইকে দেখেছিলো। দেখে তাকে সন্দেহ করে। গতকাল সেই সন্ধ্যা থেকে আশপাশের লোকজন বলে যাচ্ছিলো আমার ভাবিকে আপনার স্বামীকে ধরিয়ে দেন না হলে আজ মারা পড়বে। তাকে হত্যা করা হয়েছে। সে জলজ্যন্ত একটা মানুষ সে আমাদের সাথে কথা বলল। আমাদের সাথে খাওয়া দাওয়া করলো। তারপর ভাই বাইরে গেলে একটা শব্দ হলো। শব্দ শুনে আমরা বাইরে গিয়ে দেখি আমার ভাই বাইরে পরে আছে। যারা হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

তানোরে শিব নদী পাড়ে বিনোদন পিপাসু মানুষের ভিড়

error: Content is protected !!

কুষ্টিয়ায় চুরির অপবাদে ট্রাকচালককে পিটিয়ে হত্যা

আপডেট টাইম : ০৫:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
ইসমাইল হোসেন বাবু, সিনিয়র স্টাফ রিপোর্টার :