ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুষ্টিয়ায় খেলনা পিস্তলসহ চাঁদাবাজ আটক

ইসমাইল হোসেন বাবুঃ
কুষ্টিয়ার মিরপুরে বালু ব্যবসায়ীর বুকে খেলনা পিস্তল ঠেকিয়ে চাঁদা চাওয়ার সময় রাজিব ইসলাম (৩২) নামের এক চাঁদাবাজকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।
সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার তালবাড়িয়া বালুরঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
আটককৃত চাঁদাবাজ তালবাড়িয়া গ্রামের ইউসুফ আলীর ছেলে। পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, গত ২ অক্টোবর কুষ্টিয়ার মিরপুর উপজেলাধীন পদ্মা নদীর তীরবর্তী তালবাড়িয়া বালির ঘাটে বালি ব্যবসায়ী নাসিরের প্রতিষ্ঠানে অভিযুক্ত রাজিব ২০ হাজার টাকা চাঁদা দাবি করে।
পরবর্তীতে ৬ অক্টোবর সোমবার বিকেলে আসামি রাজীবের নেতৃত্বাধীন ৪-৫ জন ব্যক্তি তালবাড়িয়া গ্রামে ভুক্তভোগী নাসিরকে একা পেয়ে ঘিরে ধরে। এ সময় অভিযুক্ত রাজিব তার কোমরে থাকা পিস্তল বের করে নাসিরকে ভয় ভীতি দেখাতে থাকে। পরে নাসিরের পাশে থাকা তারই প্রতিবেশী আবু সাঈদ ঘটনার প্রতিবাদ করলে আবু সাঈদকেও গুলি করার হুমকি প্রদান করে রাজিব। পরবর্তীতে স্থানীয় জনতা রাজিবকে জাপটে ধরে বেধড়ক মারপিট করে স্থানীয় পুলিশ ক্যাম্পের নিকট হস্তান্তর করে। পরে পুলিশ এসে রাজিবের হাতে থাকা পিস্তলটি যাচাই-বাছাই করে জানাই পিস্তলটি খেলনা।
এ ঘটনায় পরবর্তীতে ভুক্তভোগী বালি ব্যবসায়ী নাসির মিরপুর থানায় একটি মামলা দায়ের করে। এ ব্যাপারে মিরপুর থানার ওসি মমিনুল ইসলাম বলেন, সোমবার তালবাড়িয়ায় জনতার হাতে চাঁদাবাজি করার সময় খেলনা পিস্তলসহ একজন আটক হয়েছে। উক্ত ঘটনায় ভুক্তভোগী মিরপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। মঙ্গলবার আসামীকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বাবা-মা ও শিক্ষকদের অবাধ্য হয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো যায় না: সেলিমুজ্জামান সেলিম এমপি

error: Content is protected !!

কুষ্টিয়ায় খেলনা পিস্তলসহ চাঁদাবাজ আটক

আপডেট টাইম : ০৮:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
ইসমাইল হোসেন বাবু, সিনিয়র স্টাফ রিপোর্টার :