ঢাকা , রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

কুষ্টিয়ায় কারাগারে গলায় গামছা পেঁচিয়ে হাজতির আত্মহত্যা

ইসমাইল হােসেন বাবুঃ

কুষ্টিয়া জেলা কারাগারে গলায় গামছা পেঁচিয়ে এক হাজতি আত্মহত্যা করেছেন। শনিবার (০৭ ফেব্রুয়ারি) ভোর রাতে এ ঘটনা ঘটে।আত্মহত্যাকারী হাজতির নাম বিদ্যুৎ আলী (২৭)। তিনি ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের ফকিরাবাদ গ্রামের চাঁদ্দু আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মাদক মামলায় সাজাপ্রাপ্ত হয়ে প্রায় দুই মাস আগে কারাগারে যান বিদ্যুৎ। ঘটনার দিন ভোরে কারাগারের বাথরুমের জানালার গ্রিলে নিজের ব্যবহৃত গামছা গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি।

পরে কারারক্ষীরা মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনি প্রক্রিয়া মেনে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া জেলা কারাগারের জেল সুপার শরিফুল আলম জানান, ময়নাতদন্ত শেষে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হোসেন ইমাম বলেন, হাসপাতালে আনার আগেই ওই হাজতির মৃত্যু হয়। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষনা করেনঃ -অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা

error: Content is protected !!

কুষ্টিয়ায় কারাগারে গলায় গামছা পেঁচিয়ে হাজতির আত্মহত্যা

আপডেট টাইম : ০২:৪৮ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
ইসমাইল হোসেন বাবু, সিনিয়র স্টাফ রিপোর্টার :