ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুষ্টিয়ায় ইবি শিক্ষার্থীর জানাজা সম্পন্ন, তদন্তের আশ্বাস প্রশাসনের

ইসমাইল হােসেন বাবুঃ

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হলের পুকুর থেকে শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর মরদেহ উদ্ধার হলেও তার মৃত্যু স্বাভাবিক নয় বলে দাবি করেছেন তাঁর স্বজন ও সহপাঠীরা। পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে সুষ্ঠু তদন্তের দাবি করেন তারা।

শুক্রবার (১৮ জুলাই) বেলা সাড়ে ১১টার সময় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে সাজিদের মরদেহ হস্তান্তরের সময় এমন দাবি করেন তারা।

এ সময় সুষ্ঠু তদন্ত দাবি করে প্রায় এক ঘণ্টা মরদেহ আটকে রাখেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আশ্বাসে
ছেড়ে দেয়া হয়।

বিশ্ববিদ্যালয় প্রক্টর শাহিনুজ্জামান জানান, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর সাজিদ আব্দুল্লাহর মৃত্যুর বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দুটি আলাদা কমিটি গঠন করা হয়েছে। আগামী ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেয়া হবে বলেও জানান তিনি।

এদিকে আজ শুক্রবার দুপুর ১২টায় কুষ্টিয়ার জেনারেল হাসপাতাল জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে সাজিদের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হলে টাঙ্গাইলের নিজ গ্রামে নেওয়া হয় তার মরদেহ।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় সাজিদের মরদেহ ইসলামী বিশ্ববিদ্যালয়ের পুকুর থেকে উদ্ধার করে পুলিশ। নিহত শিক্ষার্থী ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-কুরআন বিভাগের ২০২১-২২ শিক্ষা বর্ষের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার মাটিয়াটা দক্ষিণপাড়া এলাকার আহসান হাবিবুল্লাহ দেলোয়ারের ছেলে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সিপিবির মিছিলে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগ তুলে হামলা

error: Content is protected !!

কুষ্টিয়ায় ইবি শিক্ষার্থীর জানাজা সম্পন্ন, তদন্তের আশ্বাস প্রশাসনের

আপডেট টাইম : ০৪:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
ইসমাইল হোসেন বাবু, সিনিয়র ষ্টাফ রিপোর্টার :