ঢাকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুষ্টিয়ায় অবৈধ সার মজুত ও বিক্রি, ৩.৫ লাখ টাকা জরিমানা ও সার জব্দ

ইসমাইল হোসেন বাবু, সিনিয়র স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার মিরপুরে ভ্রাম্যমাণ আদালত পৃথক অভিযান চালিয়ে অবৈধ সার মজুত ও বিক্রয়ের দায়ে ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা ও ৫০ বস্তা সার জব্দ করেছে।

বুধবার (২৮ অক্টোবর) বিকেলে মিরপুর উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক আফরোজ শাহীন খসরুর নেতৃত্বে এ আদালত পরিচালিত হয়। অভিযানে উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের কীটনাশক ব্যবসায়ী আব্দুর রাজ্জাককে অবৈধভাবে সার মজুত করার অপরাধে সার ব্যবস্থাপনা আইন ২০০৬-এর ধারা ৮(১) অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা এবং তার শ্বশুরবাড়ির শয়নকক্ষে মজুত থাকা ৫০ বস্তা টিএসপি সার জব্দ করা হয়।

অপরদিকে মেসার্স চৌধুরী ব্রাদার্সের প্রতিনিধি তারিকুজ্জামান নিয়মবহির্ভূতভাবে সার বিক্রয় করার অপরাধে তাকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযান চলাকালে মিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা মতিয়র রহমান ও মিরপুর থানার ওসি শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজ শাহীন খসরু বলেন, জব্দকৃত সার সংশ্লিষ্ট ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তার উপস্থিতিতে বিসিআইসি ডিলারের মাধ্যমে পুনরাবৃত্তি ব্যতিরেকে প্রকৃত কৃষকের মাঝে সরকার নির্ধারিত মূল্যে বিক্রয় করা হবে। বিক্রয়লব্ধ অর্থ নিয়মানুযায়ী সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

‘এক সপ্তাহ ধরে বেঁচাবিক্রি নেই, কিস্তির টাকা কেমনে দেব’

error: Content is protected !!

কুষ্টিয়ায় অবৈধ সার মজুত ও বিক্রি, ৩.৫ লাখ টাকা জরিমানা ও সার জব্দ

আপডেট টাইম : এক ঘন্টা আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :