ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুমারখালী উপজেলা বিএনপির সভাপতি আনছার, সম্পাদক লুৎফর

ইসমাইল হােসেন বাবুঃ

কুষ্টিয়ার কুমারখালী উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন শেষে কমিটি গঠন করা হয়েছে। প্রথমবারের মতো ভোটের মাধ্যমে গঠিত এ কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন নুরুল ইসলাম আনছার প্রামাণিক এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন লুৎফর রহমান। এছাড়াও নতুন কমিটিতে সাংগঠনিক সম্পাদক হয়েছেন রাসেল উদ্দিন বাবু।

কুমারখালী উপজেলা বিএনপির সভাপতি আনছার, সম্পাদক লুৎফর শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন জেলা বিএনপির প্রধান নির্বাচন কমিশন আইনজীবী আলহাজ আব্দুল মজিদ।

তিনি বলেন, সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণভাবে কুমারখালী এম এন পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ভোটের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। দুপুর ১২টায় ভোট গ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে চলে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। মোট ৭৮১ ভোটারের মধ্যে অনুপস্থিতি ভোটারের সংখ্যা ৬। ভোটে গরুর গাড়ি মার্কায় প্রতীকে ৫৪৬ ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন নুরুল ইসলাম আনছার প্রামাণিক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. হাফিজুর রহমান ছাতা মার্কায় ভোট পেয়েছেন ২২৭টি।

তিনি আরও বলেন, মই মার্কা প্রতীকে ৪২৩ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. লুৎফর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এস এম শাতিল মাহামুদ মটর সাইকেল প্রতীকে ২৭০ ভোট এবং আনারস মার্কা প্রতীকে ৭৫ ভোট পেয়েছেন খোন্দকার মোস্তাফিজুর রহমান তুহিন। এছাড়াও হরিণ প্রতীকে ৫৯৫ ভোট পেয়ে ১ নম্বর সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন রাসেল উদ্দিন বাবু ও ২ নম্বর সাংগঠনিক সম্পাদক হয়েছেন জাহাঙ্গীর আলম (জিলাল)। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহিদুর রহমান মোরগ প্রতীকে ১০৮ ভোট এবং নজরুল ইসলাম টিউবওয়েল প্রতীকে ৮৭ ভোট পেয়েছেন।

এরআগে, সকাল ১১ টায় কুমারখালী এম এন পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাতীয় সংগীতের তালেতালে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দ্বি বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ। এ সময় জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ বলেন, নানা জল্পনা কল্পনা শেষে সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটের মাধ্যমে নেতা নির্বাচিত করেছেন ভোটাররা। নতুন কমিটি সব বিভেদ ভুলে ত্যাগী নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নিয়ে যাবেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বর্ণাঢ্য আয়োজনে বেরোবি সাংবাদিক সমিতির এক যুগপূর্তি উদযাপন

error: Content is protected !!

কুমারখালী উপজেলা বিএনপির সভাপতি আনছার, সম্পাদক লুৎফর

আপডেট টাইম : ১০:০৬ পূর্বাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
ইসমাইল হোসেন বাবু, সিনিয়র স্টাফ রিপোর্টার :