ঢাকা , রবিবার, ২৪ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

কালুখালীর কালিকাপুর ইউনিয়নের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত

সাহিদা পারভীন:

শনিবার রাজবাড়ীর কালুখালী উপজেলার কালিকাপুর ইউনিয়ন পরিষদের ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।

বাজেট সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ আতাহার আলী। সভায় প্রশাসনিক কর্মকর্তা রবিউল ইসলাম বাজেটের সার্বিক বিষয় তুলে ধরেন।

এ সময় ইউনিয়ন পরিষদের সদস্য আনোয়ার হোসেন, রিপন বিশ্বাস, গোলাম মোস্তফা, আনিসুর রহমান, রুবিয়া খাতুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ঘোষিত বাজেটে ২০২৬-২৭ অর্থবছরের জন্য কালিকাপুর ইউনিয়ন পরিষদের মোট আয় ধরা হয়েছে ১ কোটি ৮৮ লাখ ৬৮ হাজার ২ টাকা। এছাড়া মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ১ কোটি ৮৮ লাখ টাকা।

বাজেটে শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, মাদক প্রতিরোধ, বাল্যবিবাহ রোধ, নারী উন্নয়ন এবং নারীর অগ্রগতির বিষয়গুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

সভায় উপস্থিত বক্তারা ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে বাজেটের কার্যকর ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

কালুখালীর কালিকাপুর ইউনিয়নের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত

আপডেট টাইম : ৮ ঘন্টা আগে
সাহিদা পারভীন, কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি :