ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

কালুখালীতে শান্তিপূর্ণ পরিবেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু

-ছবিঃ প্রতীকী।

সাহিদা পারভীন:

রাজবাড়ী জেলার কালুখালী উপজেলায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে বৃহস্পতিবার এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে।

জানা গেছে, এ বছর কালুখালী উপজেলার ৩টি কেন্দ্রে মোট ৪৮৭ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে কালুখালী সরকারি কলেজ কেন্দ্রে ১২৭ জন, কালুখালী মহিলা কলেজ কেন্দ্রে ২৮০ জন এবং মাজবাড়ী সিদ্দিকীয়া আহম্মাদিয়া সেরাতুল হক আলিম মাদরাসা কেন্দ্রে ৮০ জন আলিম পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন বলেন, পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত করতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক রয়েছে। প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে। পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে, সেটিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে কেন্দ্রে প্রবেশ থেকে শুরু করে পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত প্রতিটি কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে উপজেলা প্রশাসন।

উল্লেখ্য, ২০২৬ সালের এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা ২ জুলাই থেকে শুরু হয়ে আগামী ৮ আগস্ট পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বিপিএম সেবা পদক পেলেন গোপালগঞ্জের পুলিশ সুপার হাবীবুল্লাহ

error: Content is protected !!

কালুখালীতে শান্তিপূর্ণ পরিবেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু

আপডেট টাইম : ০৮:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সাহিদা পারভীন, কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি :