দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
সাহিদা পারভীন: রাজবাড়ীর কালুখালী উপজেলায় রহস্যজনকভাবে জসিম শেখ (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১৯ জুলাই) সকালে উপজেলার রতনদিয়া ইউনিয়নের গঙ্গানন্দপুর গ্রামের একটি মুরগির খামার থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত জসিম শেখ গঙ্গানন্দপুর গ্রামের মৃত বিশু শেখের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গঙ্গানন্দপুর গ্রামের একটি মুরগির খামারের বস্তার নিচে জসিমের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে খবর পেয়ে কালুখালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। খামারটি কাদের ও মো. সুমন বিশ্বাস নামে দুই ব্যক্তি পরিচালনা করেন। তাদের দাবি, জসিম খামারে চুরি করতে গিয়ে বস্তার নিচে চাপা পড়ে মারা গেছেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। কালুখালী থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠিয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন করা হবে।
সাহিদা পারভীন:
রাজবাড়ীর কালুখালী উপজেলায় রহস্যজনকভাবে জসিম শেখ (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১৯ জুলাই) সকালে উপজেলার রতনদিয়া ইউনিয়নের গঙ্গানন্দপুর গ্রামের একটি মুরগির খামার থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত জসিম শেখ গঙ্গানন্দপুর গ্রামের মৃত বিশু শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গঙ্গানন্দপুর গ্রামের একটি মুরগির খামারের বস্তার নিচে জসিমের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে খবর পেয়ে কালুখালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
খামারটি কাদের ও মো. সুমন বিশ্বাস নামে দুই ব্যক্তি পরিচালনা করেন। তাদের দাবি, জসিম খামারে চুরি করতে গিয়ে বস্তার নিচে চাপা পড়ে মারা গেছেন।
তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। কালুখালী থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠিয়েছে।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন করা হবে।