ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

কালুখালীতে জামায়াত কর্মীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

সাহিদা পারভীন:

সোমবার সকালে রাজবাড়ীর কালুখালী থানা পুলিশ হাত-পা বাঁধা এক জামায়াত কর্মীর মরদেহ উদ্ধার করেছে। মরদেহটি কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের সূর্যদিয়া গ্রামের একটি পাটক্ষেতের আইলে পড়ে ছিল।

নিহত জামায়াত কর্মীর নাম আসাদুল মন্ডল (২৪)। তিনি কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের বিলমানুষমারী গ্রামের শাহজাহান মন্ডলের ছেলে। আসাদুল মদাপুর ইউনিয়ন জামায়াতের একজন অগ্রশীল কর্মী ছিলেন।

মদাপুর ইউনিয়ন জামায়াতের আমীর ফিরোজ আহমেদ জানান, আসাদুল রোববার বিকেলে বিলমানুষমারী জামে মসজিদে আসরের নামাজ আদায় করেন। সন্ধ্যায় তিনি বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা বিষয়টি তাকে জানান। এর মধ্যে রাত আনুমানিক ৮টার দিকে আসাদুল তার প্রবাসী ভগ্নীপতির কাছে ৫ হাজার টাকা চেয়ে ফোন করেন। এরপর তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

পরে রাত ১১টার দিকে পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে তারা কালুখালী থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামালকে বিষয়টি অবহিত করেন। এরই মধ্যে সোমবার সকালে সূর্যদিয়া গ্রামের একটি পাটক্ষেতের পাশে তার মরদেহ পাওয়া যায়।

নিহতের পিতা শাহজাহান মন্ডল ছেলের শোকে কাতর হয়ে পড়েছেন। তিনি কোনো কথা বলতে পারছেন না।

নিহতের ফুফাতো ভাই হাফিজুল ইসলাম জানান, আসাদুল ভদ্র স্বভাবের ছেলে ছিলেন। তার সঙ্গে কারও কোনো বিবাদ ছিল না।

কালুখালী থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন দুইজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ঘটনার খবর পেয়ে পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) দেবব্রত সরকার ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

দিনাজপুর বোচাগঞ্জে সাবেক স্ত্রী’র হাতে স্বামী খুন

error: Content is protected !!

কালুখালীতে জামায়াত কর্মীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

আপডেট টাইম : ১০ ঘন্টা আগে
সাহিদা পারভীন, কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি :