ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কালিহাতীতে সল্লা বিএনপির উদ্যোগে মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে মশাল মিছিল

গৌরাঙ্গ বিশ্বাসঃ

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সল্লা ইউনিয়ন বিএনপির উদ্যোগে দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে সল্লা বাজারে বিশাল মশাল মিছিল, বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে মশাল মিছিলটি সল্লা বাজার থেকে শুরু হয়ে যমুনা রোড প্রদক্ষিণ করে পুনরায় সল্লা বাজারে এসে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়। ঢাকা বিভাগীয় কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটোর পক্ষে মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সমাবেশে বক্তারা বলেন, ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হলে ত্যাগী ও জনপ্রিয় নেতা বেনজীর আহমেদ টিটোকে পুনরায় মনোনয়ন দিতে হবে। কর্মসূচিতে অংশ নেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মজনু মিয়া, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ভিপি রফিক, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বালা, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি শামীম আল প্রামানিক, প্রবাসী কল্যাণ সম্পাদক ইদ্রিস আলী, ছাত্র বিষয়ক সম্পাদক লুৎফর রহমান লেলিন, উপজেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন মোল্লা, ভারপ্রাপ্ত সদস্য সচিব হাসমত আলী রেজা, পাইকড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জসিম খানসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি রফিক বলেন, বেনজীর আহমেদ টিটো দীর্ঘদিন ধরে নিষ্ঠার সঙ্গে দলের জন্য কাজ করে যাচ্ছেন। তাঁর যোগ্যতা, ত্যাগ ও জনপ্রিয়তার কথা বিবেচনায় এনে তাকে মনোনয়ন দেওয়া সময়ের দাবি।

নেতাকর্মীরা দ্রুত মনোনয়ন পুনর্বিবেচনার জন্য কেন্দ্রীয় নেতৃত্বর প্রতি আহ্বান জানান।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

কালিহাতীতে সল্লা বিএনপির উদ্যোগে মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে মশাল মিছিল

আপডেট টাইম : ১০:৪২ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
গৌরাঙ্গ বিশ্বাস, বিশেষ প্রতিনিধি :