দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
কাঠালিয়ায় ৫টি অবৈধ ইটভাটায় অভিযান, গুঁড়িয়ে দেয়া ও দেড় লাখ জরিমানা
এম. এ আজিজ, কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধিঃ ঝালকাঠির কাঠালিয়ায় ৫টি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় ৫টি গুঁড়িয়ে দেয়া হয়েছে ও দেড় লাখ জরিমানা করা হয়। আজ বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জহিরুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন। এসময় ঝালকাঠি পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. আমিনুল ইসলাম ও কাঠালিয়া থানা পুলিশ উপস্থিত ছিলেন। অভিযানে কাঠালিয়া সদর ইউনিয়নের ১টি ও শৌলজালিয়া ইউনিয়নের ০৪ টি ইটভাটায় অভিযান চালিয়ে জ্বালানি হিসেবে কাঠ ও যথাযথ আইন না মেনে ভাটা পরিচালনা করার অপরাধে এস এস বি ব্রিকসের মালিক মো: শহিদুল ইসলাম, এম সি ব্রিকসের মালিক আব্দুস সালাম গাজী, এম এম ব্রিকসের মালিক মোঃ চুন্নু ফকির কে জনপ্রতি ৫০,০০০ টাকা জরিমানা করে সর্বমোট ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তাছাড়া কে বি এফ ব্রিকস ও মেসার্স কে এস বি সহ সর্বমোট ০৫ টি ইটভাটার কাঁচা ইট ও ভাটা গুড়িয়ে দেওয়া হয়।
এম. এ আজিজ, কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ায় ৫টি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় ৫টি গুঁড়িয়ে দেয়া হয়েছে ও দেড় লাখ জরিমানা করা হয়। আজ বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জহিরুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।
এসময় ঝালকাঠি পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. আমিনুল ইসলাম ও কাঠালিয়া থানা পুলিশ উপস্থিত ছিলেন।
অভিযানে কাঠালিয়া সদর ইউনিয়নের ১টি ও শৌলজালিয়া ইউনিয়নের ০৪ টি ইটভাটায় অভিযান চালিয়ে জ্বালানি হিসেবে কাঠ ও যথাযথ আইন না মেনে ভাটা পরিচালনা করার অপরাধে এস এস বি ব্রিকসের মালিক মো: শহিদুল ইসলাম, এম সি ব্রিকসের মালিক আব্দুস সালাম গাজী, এম এম ব্রিকসের মালিক মোঃ চুন্নু ফকির কে জনপ্রতি ৫০,০০০ টাকা জরিমানা করে সর্বমোট ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তাছাড়া কে বি এফ ব্রিকস ও মেসার্স কে এস বি সহ সর্বমোট ০৫ টি ইটভাটার কাঁচা ইট ও ভাটা গুড়িয়ে দেওয়া হয়।