দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও লকডাউন বাস্তবায়নে বোয়ালমারীতে মতবিনিময় ও আলোচনা সভা
সারা দেশে কভিড-১৯ বা করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ নেওয়ায় ফরিদপুরের বোয়ালমারীতে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও লকডাউন বাস্তবায়নে সর্বস্তরের জনগণের সাথে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৭.০৪.২১) দুপুরে উপজেলা মাল্টিপারপাস অডিটরিয়ামে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন পৌর মেয়র সেলিম রেজা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হক, থানা পরিদর্শক (তদন্ত) মো. আবুল খায়ের মিয়া, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুর রশিদ, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক অ্যাড. সিরাজুল ইসলাম, ইউপি চেয়ারম্যান নাসির মো. সেলিম ও মো. মজিবুর রহমান, সমকাল প্রতিনিধি কাজী আমিনুল ইসলাম, কেন্দ্রীয় জামে মসজিদের ঈমাম মোহাম্মদ হুসাইন আহমেদ, বাজার বণিক সমিতির সাধারন সম্পাদক আব্দুস সালাম বাবু প্রমুখ।
সারা দেশে কভিড-১৯ বা করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ নেওয়ায় ফরিদপুরের বোয়ালমারীতে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও লকডাউন বাস্তবায়নে সর্বস্তরের জনগণের সাথে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৭.০৪.২১) দুপুরে উপজেলা মাল্টিপারপাস অডিটরিয়ামে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন পৌর মেয়র সেলিম রেজা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হক, থানা পরিদর্শক (তদন্ত) মো. আবুল খায়ের মিয়া, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুর রশিদ, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক অ্যাড. সিরাজুল ইসলাম, ইউপি চেয়ারম্যান নাসির মো. সেলিম ও মো. মজিবুর রহমান, সমকাল প্রতিনিধি কাজী আমিনুল ইসলাম, কেন্দ্রীয় জামে মসজিদের ঈমাম মোহাম্মদ হুসাইন আহমেদ, বাজার বণিক সমিতির সাধারন সম্পাদক আব্দুস সালাম বাবু প্রমুখ।