দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
১০:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২ এপ্রিল ২০২১
৩৭১
বার পঠিত
করোনায় মারা গেলেন ফরিদপুরের ‘তারাপদ স্যার’
ফরিদপুরের বিশিষ্ট শিক্ষক ও সাংবাদিক জগদীশ চন্দ্র ঘোষ (তারাপদ স্যার) করোনায় আক্রান্ত হয়ে পরলোক গমন করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছরে। ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজে হাসপাতালে করোনা ডেডিকেটেট আইসিইউ ইউনিটে শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি অকৃতদার ছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজে হাসপাতালের আইসিইউ ইউনিটের ইনর্চাজ ডা. অনন্ত বিশ্বাস জানান, দুই দিন যাবত তিনি এই ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। আমরা স্যারের সুচিকিৎসার চেষ্টা করেছি। তিনি শুক্রবার রাত ৯টার দিকে মারা যান। তার মৃত্যতে গভীর শোক এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন, ফরিদপুর সদর আসনের সাংসদ খন্দকার মোশাররফ হোসেন, ফরিদপুর-৪ আসনের সাংসদ মুজিবুর রহমান চৌধুরী নিক্সন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ, জেলা প্রশাসক অতুল সরকার, ঢাকা ইউনিভার্সিটির অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ও এফবিসিআইয়ের সাবেক সভাপতি এ.কে আজাদ, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি লিয়াকত সিকদার, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি মো. কবিরুল ইসলাম সিদ্দীকি, বিশিষ্ট কলামিস্ট আবু সাঈদ খান, সাংবাদিক গৌতম স্মৃতি সংসদের সভাপতি প্রফেসর আলতাফ হোসেন, ফরিদপুর চেম্বার অব কমার্স, মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ শাহ নেওয়াজসহ বিশিষ্ট জনেরা।
ফরিদপুরের বিশিষ্ট শিক্ষক ও সাংবাদিক জগদীশ চন্দ্র ঘোষ (তারাপদ স্যার) করোনায় আক্রান্ত হয়ে পরলোক গমন করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছরে। ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজে হাসপাতালে করোনা ডেডিকেটেট আইসিইউ ইউনিটে শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি অকৃতদার ছিলেন।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজে হাসপাতালের আইসিইউ ইউনিটের ইনর্চাজ ডা. অনন্ত বিশ্বাস জানান, দুই দিন যাবত তিনি এই ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। আমরা স্যারের সুচিকিৎসার চেষ্টা করেছি। তিনি শুক্রবার রাত ৯টার দিকে মারা যান।
তার মৃত্যতে গভীর শোক এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন, ফরিদপুর সদর আসনের সাংসদ খন্দকার মোশাররফ হোসেন, ফরিদপুর-৪ আসনের সাংসদ মুজিবুর রহমান চৌধুরী নিক্সন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ, জেলা প্রশাসক অতুল সরকার, ঢাকা ইউনিভার্সিটির অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ও এফবিসিআইয়ের সাবেক সভাপতি এ.কে আজাদ, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি লিয়াকত সিকদার, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি মো. কবিরুল ইসলাম সিদ্দীকি, বিশিষ্ট কলামিস্ট আবু সাঈদ খান, সাংবাদিক গৌতম স্মৃতি সংসদের সভাপতি প্রফেসর আলতাফ হোসেন, ফরিদপুর চেম্বার অব কমার্স, মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ শাহ নেওয়াজসহ বিশিষ্ট জনেরা।