ঢাকা , বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

করোনার চালচোর ডিলার পুলিশের হাতেনাতে আটক  হলেও কেবল জরিমানা দিলেন ইউএনও

নড়াইল প্রতিনিধি খন্দকার সাইফুলঃ হতদরিদ্রদের জন্য নির্দ্ধারিত সরকারী ১০ টাকার চাল বস্তা থেকে আত্মসাতের সময় পুলিশের কাছে হাতনাতে আটক হয়েছে ডিলার মেজবাহ-উর রহমান (৫৫) ও তার সহযোগী কালাম শেখ। সোমবার গভীর রাতে পুলিশ এদের আটক করলেও মঙ্গলবার সকালে ভ্রাম্যমান আদালত দুজন কে অর্ধ লাখ টাকা জরিমানা করে ছেড়ে দিয়েছে।
পুলিশ জানায়, চাচুড়ী ইউনিয়নের ডিলার মেজবাহ-উর রহমান সোমবার (৮মার্চ) ১৭০ হতদরিদ্র কার্ডের অনুকুলে ১৭০ বস্তা চাল উত্তোলন করে আটলিয়া বাসষ্ঠ্যান্ডে তার দোকানে গুদামজাত করেন। রাত ১২ টার দিকে গুদাম খুলে ডিলার মেজবাহ-উর রহমান ও তার সঙ্গী আটলিয়া গ্রামের কালাম শেখ (৪২) ১১০টি চালের বস্তা খুলে প্রতি বস্তা থেকে ২ কেজি হারে ২২০ কেজি চাল সরিয়ে নেয়।
এ সময় কালিয়া থানার এএসআই উত্তম কুমার ঘোষের নেতৃত্বে একদল টহলরত পুলিশ অভিযান চালিয়ে কালোবাজারে বিক্রির জন্য প্রস্তুতকৃত চালসহ তাদেরকে আটক করে থানায় সোপর্দ করে।
এদিকে মঙ্গলবার সকাল ১১ টায় ডিলার ও তার সহযোগিকে কালিয়ার ইউএনও মো. নাজমুল হুদা তার অফিসে নিয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে ডিলার মেজবাহুর রহমানকে ৪০ হাজার টাকা ও তার সহযোগী কালাম শেখকে ১০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়ে তাদের মুক্তি দেন।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.কনি মিয়া বলেন,হাতে নাতে ধরা হয়েছে তাই এদের নামে নিয়মিত মামলা হবে,পুলিশ সেই ভিত্তিতে গ্রেফতার করেছে। তবে ইউএনও কারাদন্ড না দিয়ে কেন জরিমানা করলেন ঠিক বুঝলাম না।
এদিকে সরকারী চালচুরির দায়ে কেবলমাত্র জরিমানা সাজার বিষয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী কালিয়ার ইউএনও মো. নাজমুল হুদা কে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন,উনি অসুস্থ্য তাই তাকে জেল প্রদান করা হলো না। তবে লাইসেন্স বাতিলের প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য দূর্নীতিবাজ এই ডিলারের বিরুদ্ধে ২০২০ সালে করোনাকালীন সময়ে এলাকাবাসী একাধিকবার অভিযোগ করলেও সে ব্যাপারে কোন ব্যবস্থাই নেয়নি  প্রশাসন।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ধোবাউড়ায় লাইটার মেকার থেকে স্বর্ণ ব্যবসায়ী বুরোজ আলী, ধাদন ব্যবসা নিয়ে নানা অভিযোগ

error: Content is protected !!

করোনার চালচোর ডিলার পুলিশের হাতেনাতে আটক  হলেও কেবল জরিমানা দিলেন ইউএনও

আপডেট টাইম : ১১:০০ পূর্বাহ্ন, বুধবার, ১০ মার্চ ২০২১
খন্দকার সাইফুল্লা আল মাহমুদ, নড়াইল প্রতিনিধিঃ :