ঢাকা , শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কফি কালচারে টানাপোড়েন, জেনে নিন ক্যাফে রাজধানী কোন শহর

ফিচার ডেস্ক: সকালের ব্যস্ততা শুরু হওয়ার ঠিক আগে কিংবা দুপুরের ক্লান্তিকর কাজের ফাঁকে দেহ-মন চনমনে রাখার সহজ উপায় এক কাপ গরম চা বা কফিতে চুমুক দেওয়া। একসময় কেবল ক্লান্তি দূর করার মাধ্যম হলেও বর্তমান সময়ে কফি নাগরিক জীবন, আড্ডা, কাজ ও স্থানীয় সংস্কৃতির এক অবিচ্ছেদ্য প্রতীক হয়ে উঠেছে। বিশ্বের বিভিন্ন শহরে কফি শপগুলোর বিস্তার এবং এর পেছনের কার্যকারণ নিয়ে নানা সময় গবেষণা ও পরিসংখ্যান পরিচালিত হয়েছে। কোথাও ঐতিহ্যবাহী কফি সংস্কৃতি নতুন বাস্তবতায় পরিবর্তিত হচ্ছে, আবার কোথাও নতুন উদ্যমে গড়ে উঠছে ক্যাফে কেন্দ্রিক সামাজিক জীবন।

ইউরোপের ঐতিহ্যবাহী জাঁকজমকপূর্ণ রাজধানীগুলোর কথা উঠলে সাধারণত প্যারিস বা ভিয়েনার নাম আগে আসলেও ক্যাফের ঘনত্বে সবাইকে পেছনে ফেলে দিয়েছে আয়ারল্যান্ডের ডাবলিন শহর। লাইফস্টাইল গবেষণা প্ল্যাটফর্ম ইচনাইট ডটকমের এক গবেষণায় দেখা গেছে, ইউরোপের ৩০টি দেশের রাজধানীর মধ্যে ডাবলিনে প্রতি ১০ লাখ বাসিন্দার বিপরীতে রয়েছে ৪৪১টির বেশি ক্যাফে। সংখ্যাটি প্যারিসের তুলনায় প্রায় সাড়ে তিন গুণ বেশি এবং মাত্র পাঁচ লাখ মানুষের এই শহরে দুই শতাধিক ক্যাফে বাসিন্দাদের মেলামেশার প্রাণকেন্দ্র হয়ে উঠেছে। অন্যদিকে যুক্তরাজ্যের ব্রাইটনে বড় কোনো করপোরেট চেইনের বদলে স্থানীয় ক্ষুদ্র উদ্যোক্তাদের নিজস্ব ক্যাফেগুলোই শহরের মূল আকর্ষণ হিসেবে আধিপত্য বিস্তার করে চলেছে।

আটলান্টিকের ওপারে যুক্তরাষ্ট্রেও একই ধরনের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে যেখানে মানুষ যান্ত্রিকতার বাইরে গিয়ে স্থানীয় আবহের ক্যাফেগুলোতে বেশি স্বস্তি খুঁজে পায়। দক্ষিণ কোরিয়ায় কফি শপের বিস্তার রীতিমতো বিস্ময়কর রূপ নিয়েছে এবং দেশটিতে গত কয়েক বছরে পানীয়ের দোকানের সংখ্যা দ্বিগুণ হয়েছে। সিউলের মতো ব্যস্ত শহরে ছোট ফ্ল্যাটের বাসিন্দারা ক্যাফেগুলোকে পড়াশোনা, দাপ্তরিক কাজ এবং বন্ধুদের সঙ্গে নির্ভার সময় কাটানোর প্রধান ঠিকানা হিসেবে বেছে নিচ্ছেন। এ ছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা ইউরোপের বিভিন্ন শহরেও পাড়ার পরিচিত কফি শপগুলো নাগরিক জীবনের একাকিত্ব কাটানোর অন্যতম মাধ্যম হয়ে উঠেছে।

তবে নতুন ক্যাফে সংস্কৃতি বৃদ্ধির পাশাপাশি বিশ্বের কিছু অঞ্চলে পুরোনো ধারায় বড় ধরনের পরিবর্তন আসছে। জাপানের ঐতিহ্যবাহী কিসাতেন কফি শপের সংখ্যা গত কয়েক দশকে উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে এবং ইতালির পাড়ার কফি বারগুলোর সংখ্যাও বর্তমানে কিছুটা কমে গেছে। এই পরিসংখ্যানগুলো বিশ্লেষণ করলে স্পষ্ট হয় যে কফি সংস্কৃতির রূপান্তর কেবল পানীয়ের পছন্দের ওপর নির্ভর করে না, বরং এর পেছনে স্থানীয় অর্থনীতি ও জীবনযাপনের বৈচিত্র্য কাজ করে। তরুণ প্রজন্ম নতুন আড্ডার পরিসর তৈরি করায় স্বতন্ত্র ক্যাফেগুলোর জনপ্রিয়তা বাড়লেও প্রতিযোগিতার বাজারে পুরোনো ঘরানার অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

টেকনাফের নাফ নদীতে বড়শিতে ধরা পড়ল ১৫ কেজির কোরাল, বিক্রি ১৯ হাজার ৫০০ টাকায়

error: Content is protected !!

কফি কালচারে টানাপোড়েন, জেনে নিন ক্যাফে রাজধানী কোন শহর

আপডেট টাইম : ১৭ ঘন্টা আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :