ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

একুশে পদকপ্রাপ্ত ইমেরিটাস প্রফেসর ড. আবদুস সাত্তার মন্ডলকে নগরকান্দায় সংবর্ধনা

একুশে পদকপ্রাপ্ত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহের ইমেরিটাস প্রফেসর ড. মো. আবদুস সাত্তার মন্ডলকে সংবর্ধনা প্রদান করেছে ফরিদপুরের নগরকান্দা উপজেলার কৃষ্ণারডাঙ্গী উচ্চ বিদ্যালয়।

শনিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এর আয়োজন করেন বিদ্যালয়ের প্রাক্তান শিক্ষার্থীরা। এতে সভাপতিত্ব করেন স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি রেজাউল করিম নুরু মন্ডল। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সরকারি রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ অসীম কুমার সাহা, জেলা শিক্ষা কর্মকর্তা বিষ্ণুপদ ঘোষাল, জেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোঃ হযরত আলী, উপজেলা কৃষি কর্মকর্তা তিলোক কুমার ঘোষ, সম্প্রসারণ কর্মকর্তা উত্তম ভৌমিক, রামনগর ইউপি চেয়ারম্যান কাইমুদ্দিন মন্ডল। স্বাগত বক্তব্য দেন কৃষ্ণারডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ মোল্যা। সঞ্চালনা করেন প্রাণী সম্পদ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ অরুন কুমার সাহা।

অনুষ্ঠানে ড. মোঃ আবদুস সাত্তার মন্ডলকে সম্মাননা পদক ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গবেষণায় গৌরবজনক অবদান রাখায় ২০২২ সালে ড. মোঃ আবদুস সাত্তার মন্ডলকে একুশে পদক প্রদান করা হয়। এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছিলেন আব্দুস সাত্তার মন্ডল। তিনি একজন বিশিষ্ট কৃষি অর্থনীতিবিদ। কর্মজীবনে তিনি কৃষি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা ও পরে উপাচার্য হিসেবে দ্বায়িত্ব পালন করেন। তিনি পরিকল্পনা কমিশনের ২ বার সদস্য ছিলেন। কৃষি যান্ত্রিকীকরণ নীতি ২০২০ প্রণয়ন কমিটির প্রধান ছিলেন। এছাড়া তিনি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দ্বায়িত্ব পালন করেছেন। সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয়দের পক্ষ থেকে কৃষ্ণারডাঙ্গীতে একটি কলেজ স্থাপনে ভুমিকা রাখার জন্য ড. মোঃ আবদুস সাত্তার মন্ডলের প্রতি দাবি জানানো হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভারতে চলমান আন্দোলন তাদের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

error: Content is protected !!

একুশে পদকপ্রাপ্ত ইমেরিটাস প্রফেসর ড. আবদুস সাত্তার মন্ডলকে নগরকান্দায় সংবর্ধনা

আপডেট টাইম : ০৩:৫২ অপরাহ্ন, শনিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২২
বোরহানুজ্জামান আনিস, স্টাফ রিপোর্টারঃ :