ঢাকা , সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন Logo চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত Logo ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট ও মূল্যায়ন নিয়ে নতুন সিদ্ধান্ত

উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা ২০২২ এর পরীক্ষার্থীদের জন্য পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির আলোকে অ্যাসাইনমেন্ট ও মূল্যায়ন নির্দেশনার মনিটরিং কার্যক্রম স্থগিত করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইংয়ের পরিচালক প্রফেসর মো. আমির হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইং থেকে গত ১৫ জুলাই ২০২১ তারিখে জারিকৃত পত্রে ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য প্রদত্ত ১ম চার সপ্তাহ এবং ২য় চার সপ্তাহের অ্যাসাইনমেন্ট গ্রহণ ও জমাদান কার্যক্রম মনিটরিং এর জন্য নির্দেশ প্রদান করা হয়েছিল।
কিন্তু চলমান করোনা পরিস্থিতির অবনতির কারণে স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণের লক্ষ্যে এবং কলেজ ও প্রশাসন শাখার সূত্রোক্ত স্থগিতাদেশ বিবেচনায় এনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা ২০২২ এর পরীক্ষার্থীদের জন্য পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির আলোকে অ্যাসাইনমেন্ট ও মূল্যায়ন নির্দেশনার মনিটরিং কার্যক্রম পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত করা হলো।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অঞ্চলের সব আঞ্চলিক পরিচালকদের এ নির্দেশনা পাঠানো হয়।
এছাড়া, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক, সকল সরকারি ও বেসরকারি উচ্চ মাধ্যমিক কলেজের অধ্যক্ষসহ সংশ্লিষ্টদের এ নির্দেশনা পাঠানো হয়।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Litu Sikder

হিলিতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন

error: Content is protected !!

এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট ও মূল্যায়ন নিয়ে নতুন সিদ্ধান্ত

আপডেট টাইম : ০৬:১৮ অপরাহ্ন, শনিবার, ৩১ জুলাই ২০২১
ডেস্ক রিপোর্টঃ :