ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ইন্দুরকানী উপজেলায় ধানের শীষের জনসভা গণজোয়ারে পরিণত

হাসান মামুনঃ

পিরোজপুরের ইন্দুরকানী (জিয়ানগর) উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেনের আহ্বানে অনুষ্ঠিত ধানের শীষের নির্বাচনী জনসভা এক অভূতপূর্ব গণজোয়ারে পরিণত হয়েছে। মানুষের ঢল, স্লোগানের প্রতিধ্বনি ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা রূপ নেয় বিএনপির শক্তি ও জনসমর্থনের স্পষ্ট প্রদর্শনীতে। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকাল ৪ টায় ইন্দুরকানী সরকারি ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এ জনসভায় পিরোজপুর-১ আসনের ভোটের রাজনীতিতে নতুন মাত্রা যুক্ত হয়।

জনসভাস্থল ছাড়িয়ে আশপাশের সড়ক ও খোলা প্রান্তরেও নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। উপজেলা বিএনপির সভাপতি মো. ফরিদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভাটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক হাওলাদার। জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান সিরিন। প্রধান বক্তা ছিলেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম খান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত, সাবেক জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুলজ্জামান লাভলু, সাবেক সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আকন এবং কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম দুলাল। ধানের শীষের প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন তার বক্তব্যে বলেন, এই গণজোয়ার প্রমাণ করে ইন্দুরকানীর মানুষ পরিবর্তনের পক্ষে। আপনাদের ভোটে সংসদে যাওয়ার সুযোগ পেলে ইন্দুরকানীকে তার ঐতিহাসিক নাম ‘জিয়ানগর’ হিসেবে পুনঃনামকরণ করা হবে।

চাঁদাবাজি, দখলবাজি ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা হবে। তিনি আরও বলেন, গরিব ও মেহনতী মানুষের ঘাম ঝরানো উপার্জন আর কোনো লুটেরা গোষ্ঠীর হাতে তুলে দেওয়া হবে না। স্বাস্থ্য ও শিক্ষা খাতে আমূল পরিবর্তন আনা হবে। বিএনপি সরকার গঠন করলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অসমাপ্ত কাজ বাস্তবায়নে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন কর্মসূচি গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

পাশাপাশি কৃষকদের জন্য সুদমুক্ত ও সহজ শর্তে ঋণ প্রদানের মাধ্যমে কৃষিভিত্তিক অর্থনীতিকে শক্তিশালী করার অঙ্গীকার করেন। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির আলোকে কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড বাস্তবায়নের প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন।

জনসভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এইচ এম ফারুক হোসাইন, মোস্তান হাফিজ, সাবেক সাধারণ সম্পাদক ফায়জুল কবির তালুকদার, সাবেক সদস্য সচিব আলমগীর কবির মান্নু, সাবেক যুগ্ম আহ্বায়ক আহসানুল হক ছগীর, চন্ডিপুর ইউনিয়নের চেয়ারম্যান মশিউর রহমান মঞ্জু, পত্তাশী ইউনিয়নের চেয়ারম্যান মো. শাহিন হাওলাদার, সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. মাসুদ করিম ইমনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

জনসভা শেষে ধানের শীষের পক্ষে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো ইন্দুরকানী উপজেলা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই জনসমাবেশ আসন্ন নির্বাচনে বিএনপির অবস্থানকে আরও সুদৃঢ় করেছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বিপিএম সেবা পদক পেলেন গোপালগঞ্জের পুলিশ সুপার হাবীবুল্লাহ

error: Content is protected !!

ইন্দুরকানী উপজেলায় ধানের শীষের জনসভা গণজোয়ারে পরিণত

আপডেট টাইম : ০৮:৫৩ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
হাসান মামুন, জেলা প্রতিনিধি, পিরোজপুর :