ঢাকা , বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করতে হলে জামায়াতে ইসলামীর বিকল্প নেইঃ -গোলাম রসুল

মোঃ নূর -ই- আলম (কাজী নূর)ঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা পেশাজীবী থানার উদ্যোগে ষান্মাসিক রুকন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ জুলাই) সকালে যশোর শহরের প্রাচ্যসংঘ ওবায়দুল বারী অডিটোরিয়ামে এই সাম্মাসিক রুকন সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল। তিনি সমাবেশে আগামী জাতীয় নির্বাচন এবং দেশের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বক্তব্য প্রদান করেন।

–

অধ্যাপক গোলাম রসুল বলেন, ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করতে হলে বাংলাদেশে জামায়াতে ইসলামীর বিকল্প নেই। রাষ্ট্রীয় ক্ষমতা ছাড়া ইনসাফ প্রতিষ্ঠিত করতে পারে না। তাই ইনসাফ প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আগামী জাতীয় নির্বাচনে জনগণের সমর্থন নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় যেতে চায়। রুকনদের উদ্দেশ্যে তিনি বলেন, গত ১৭ বছর এই বাংলাদেশের মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে। ফ্যাসিস্ট স্বৈরাচারী শাসকের নির্মম দখলদারিত্বের বিরুদ্ধে ২৪ এর জুলাইয়ে ছাত্র জনতার অভ্যুত্থান এই জাতিকে মুক্তির পথ দেখিয়েছিল। সেই ঐতিহাসিক ছাত্র জনতা যেভাবে অন্যায়ের বিরুদ্ধে ফুঁসে উঠেছিল, আজও সেই চেতনা আমাদের ধারণ করতে হবে।

–

তিনি আরো বলেন, নিরপেক্ষ, অবাধ এবং গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে এ দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। প্রতিটি রুকনকে নিজ নিজ অবস্থান থেকে জাতীয় নির্বাচনে ইতিবাচক ভূমিকা রাখতে হবে, যাতে এ দেশের মানুষের হারানো অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হয়।

–

ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণ করে তিনি বলেন, বৈষম্য ও নিপীড়নের বিরুদ্ধে যেসব তরুণ জীবন উৎসর্গ করেছেন, আমরা তাদের জন্য দোয়া করি। আল্লাহ যেন তাদের শহীদের মর্যাদায় কেয়ামতের ময়দানে ওঠান।
পেশাজীবী থানার সভাপতি খন্দকার রশিদুজ্জামান রতনের সভাপতিত্বে এবং সেক্রেটারি আবু ফয়সলের সঞ্চালনায় এই রুকন সমাবেশে বিশেষ দিকনির্দেশনামূলক আলোচনায় দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক শক্তি বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

–

বিশেষ অতিথি সংসদীয় আসন যশোর- ৩ এর জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থী সাবেক ছাত্র শিবির নেতা ভিপি আব্দুল কাদের বলেন, আগামী নির্বাচন ভোটাধিকার পুনঃরুদ্ধারের লড়াই। এ লড়াইয়ে জামায়াতের প্রতিটি নেতাকর্মী ও রুকনকে মাঠে থাকতে হবে। ষড়যন্ত্রকারী, গণতন্ত্র হত্যাকারীদের প্রতিহত করতে ছাত্র- জনতার সম্মিলিত আন্দোলন ছাড়া বিকল্প নেই। আমি নির্বাচন করার জন্য প্রস্তুত আছি, থাকবো ইনশাআল্লাহ।

–

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যশোর জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আবু জাফর সিদ্দিক, অধ্যাপক গোলাম কুদ্দুস, জেলা প্রচার সেক্রেটারি শাহাবুদ্দিন বিশ্বাস, পেশাজীবী থানার অফিস সেক্রেটারি গাউছুল আজম, সৈয়দ শামসুল ইসলাম, রেজওয়ান হোসেন, জাহাঙ্গীর হোসেন, জাকির হোসেনসহ নেতৃবৃন্দ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ধোবাউড়ায় লাইটার মেকার থেকে স্বর্ণ ব্যবসায়ী বুরোজ আলী, ধাদন ব্যবসা নিয়ে নানা অভিযোগ

error: Content is protected !!

ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করতে হলে জামায়াতে ইসলামীর বিকল্প নেইঃ -গোলাম রসুল

আপডেট টাইম : ১০:২৪ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫
মোঃ নূর-ই-আলম (কাজী নূর), যশোর জেলা প্রতিনিধি :