ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

আসন্ন নির্বাচন সামনে রেখে মহম্মদপুরে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শন ও গণভোট ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা

মামুনুর রশিদ মিলনঃ

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে মাগুরা-২ আসনের অন্তর্ভুক্ত মহম্মদপুর উপজেলার বিভিন্ন ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন মাগুরার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ।

পরিদর্শনকালে তিনি ভোটকেন্দ্রগুলোর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নির্বাচনী প্রস্তুতির অগ্রগতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় সিসি ক্যামেরার কার্যকারিতা, বিদ্যুৎ ব্যবস্থা, ভোটকেন্দ্রের প্রবেশ ও বহির্গমন পথ, ভোটগ্রহণ কক্ষের নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় খতিয়ে দেখা হয়।

ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত বিনোদপুর বি.কে মাধ্যমিক বিদ্যালয়, ঘুল্লিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চৌবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় ও বৃহষনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রগুলো তিনি সরেজমিনে পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দেন।

পরিদর্শন শেষে মহম্মদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে গণভোট ২০২৬ প্রচারের লক্ষ্যে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ। তিনি গণভোট ২০২৬ সফল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচার ও জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

মতবিনিময় সভায় সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের প্রস্তুতি ও আইনশৃঙ্খলা রক্ষায় করণীয় বিষয় নিয়েও আলোচনা করা হয়।

এ সময় মহম্মদপুর উপজেলা নির্বাহ অফিসার , মাগুরা জেলা নির্বাচন অফিসার, থানা অফিসার ইনচার্জ (ওসি), উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা,সহ সকল দপ্তরে কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বিপিএম সেবা পদক পেলেন গোপালগঞ্জের পুলিশ সুপার হাবীবুল্লাহ

error: Content is protected !!

আসন্ন নির্বাচন সামনে রেখে মহম্মদপুরে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শন ও গণভোট ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা

আপডেট টাইম : ০৭:২৮ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
মামুনুর রশিদ মিলন, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি :