ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

আ’লীগের কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির সদস্য হলেন মেজর জেনারেল ফসিউর রহমান (অব:)

মেজর জেনারেল ড.মোঃ ফসিউর রহমান, এনডিসি (অব:)। ফাইল ছবি।

বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন পাবনার চাটমোহরের কৃতি সন্তান মেজর জেনারেল ড.মোঃ ফসিউর রহমান, এনডিসি (অব:)। গত রবিবার দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই উপ-কমিটি অনুমোদন দিয়েছেন।

কৃষিবিদ ড.মির্জা জলিলকে এই কমিটির চেয়ারম্যান ও ফরিদুন্নাহার লাইলীকে সদস্য সচিব করা হয়েছে। মেজর জেনারেল ফসিউর রহমান (অব:) এই উপ কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় পাবনার চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর এলাকার আঃলীগ ও এর সহযোগি সংগঠনের অনেক নেতাকর্মী, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা কর্মীরা তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

বাংলাদেশ সরকার ২০২০ সালে স্বশস্ত্র বাহিনী থেকে মেজর জেনারেল ড. মো. ফসিউর রহমান, এনডিসিকে জাতীয় শুদ্ধাচার পুরস্কারের জন্য মনোনীত করেন। ১৯৮৫ সালে বাংলাদেশ সেনাবাহিনীর মেডিকেল কোরে সরাসরি ক্যাপ্টেন পদে যোগদান করা পাবনার এই কৃতি সন্তান বাংলাদেশ সেনাবাহিনীর সদর দফতর, বিভিন্ন ফিল্ড অ্যাম্বুলেন্স, মেডিকেল ইউনিট, সিএমএইচ এবং প্রেষণে বাংলাদেশ রাইফেলস্-এর বিভিন্ন সেক্টর ও পাবনা ক্যাডেট কলেজে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন।

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে মোজাম্বিক, সিয়েরালিওন এবং লাইবেরিয়ায় দায়িত্ব পালন করেন তিনি। ফসিউর রহমান ডেপুটি কমান্ড্যাণ্ট পদে সিএমএইচ-ঢাকা সেনানিবাস, চট্টগ্রাম ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এবং আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ, ঢাকা সেনানিবাসের কমান্ড্যাণ্ট হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদফতরের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় দুই শিশুকে সড়কের পাশে রেখে যাওয়ার অভিযোগ

error: Content is protected !!

আ’লীগের কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির সদস্য হলেন মেজর জেনারেল ফসিউর রহমান (অব:)

আপডেট টাইম : ০২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০২০
শুভাশীষ ভট্টাচার্য্য তুষার, পাবনা প্রতিনিধিঃ :