ঢাকা , রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

আলমডাঙ্গার রামচন্দ্রপুরে যুব সমাজের উদ্যোগে মাদকবিরোধী মতবিনিময় সভা

হুমায়ন আহমেদঃ

চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে যুব সমাজের উদ্যোগে এক ব্যতিক্রমী মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে গ্রামবাসী, জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা একত্রিত হয়ে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের শপথ নেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলাপুর ক্যাম্পের ইনচার্জ আহমেদ আলী। তিনি বলেন- “আমার জীবনে প্রথম দেখলাম, কোনো গ্রামবাসী নিজেরা উদ্যোগ নিয়ে মাদকবিরোধী কমিটি গঠন করেছে। এটি নিঃসন্দেহে এক অনন্য দৃষ্টান্ত।”

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামচন্দ্রপুর গ্রামের সম্মানিত ইমাম ও খতিব হজরত মাওলানা মুফতি জমিরউদ্দীন সাহেব (দাঃবাঃ)। তিনি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে মাদকের ভয়াবহতা তুলে ধরে বলেন- “মাদক শুধু একজনকেই নয়, পুরো সমাজকে ধ্বংস করে দেয়। তাই ধর্মীয় দায়িত্ব হিসেবেও মাদক থেকে দূরে থাকা জরুরি।”

অনুষ্ঠানে গ্রামের কৃতি সন্তান কপিল মন্ডল, রাজ্জাক মন্ডল, শামসুল মন্ডল, আনন্দ মন্ডল, বোরহান মন্ডল, বিল্লাল বিশ্বাস, আনিসুর বিশ্বাস, আসিফ আহমেদসহ অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, গ্রামের প্রতিটি পরিবারকে মাদক থেকে সুরক্ষিত রাখতে হবে। পাশাপাশি তরুণদের খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও শিক্ষার প্রতি আগ্রহী করে তুলতে হবে।

প্রধান অতিথি আহমেদ আলী আরও বলেন- “আজ যদি আমরা মাদকের বিরুদ্ধে কঠোর না হই, তাহলে আগামী প্রজন্ম ধ্বংস হয়ে যাবে। মাদক শুধু একজনকে নয়, পুরো পরিবারকেই ধ্বংস করে দেয়। তাই এখনই সবাইকে একসাথে দাঁড়াতে হবে।”

তরুণদের শপথঃ সভা শেষে রামচন্দ্রপুরের যুব সমাজ শপথ গ্রহণ করে- গ্রামে কোনো ধরনের মাদক প্রবেশ করতে দেওয়া হবে না; সর্বাত্মকভাবে মাদকমুক্ত সমাজ গড়ে তোলা হবে।

শেষে মাদকবিরোধী স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো রামচন্দ্রপুর।

গ্রামবাসীর অঙ্গীকার-“মাদকমুক্ত রামচন্দ্রপুর, মাদকমুক্ত আলমডাঙ্গা গড়তে আমরা সবাই ঐক্যবদ্ধ।”

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করেছে প্রধানমন্ত্রীঃ -এম.পি বাবুল

error: Content is protected !!

আলমডাঙ্গার রামচন্দ্রপুরে যুব সমাজের উদ্যোগে মাদকবিরোধী মতবিনিময় সভা

আপডেট টাইম : ১২:৪১ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
হুমায়ন আহমেদ, আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি :