ঢাকা , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

আলমডাঙ্গার খাদিমপুরে চেয়ারম্যান পুনর্বহাল ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০

হুমায়ুন আহমেদঃ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে আওয়ামী লীগ নেতা লোটাস জোয়ার্দারের দায়িত্বে ফেরার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তা সংঘর্ষে রূপ নেয়। বৃহস্পতিবার সকালেই ইউনিয়ন পরিষদ চত্বরে আওয়ামী লীগ ও ছাত্রদলের নেতাকর্মীরা মুখোমুখি অবস্থান নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সকাল থেকে দুই পক্ষের নেতাকর্মীরা ইউনিয়ন পরিষদ এলাকায় জড়ো হতে থাকেন। উত্তপ্ত বাকবিতণ্ডার এক পর্যায়ে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন।

ছাত্রদলের দাবি, তাদের এক কর্মীকে ইউনিয়ন পরিষদে আটকে রাখা হয়েছে—এমন খবর পেয়ে নেতাকর্মীরা সেখানে গেলে চেয়ারম্যানের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে তাদের একাধিক নেতাকর্মী আহত হন বলে অভিযোগ করা হয়।

সংঘর্ষের সময় কয়েকটি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনাও ঘটে বলে জানা গেছে।

এ ঘটনার প্রতিবাদে দুপুরে আলমডাঙ্গা শহরে বিক্ষোভ মিছিল করে ছাত্রদল। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিথার নেতৃত্বে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে সমাবেশে পরিণত হয়।

সমাবেশে মোমিন মালিথা অভিযোগ করে বলেন, “পরিকল্পিতভাবে আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়েছে। এর সঙ্গে চেয়ারম্যানের ঘনিষ্ঠরা জড়িত।” তিনি দোষীদের দ্রুত শাস্তির দাবি জানান এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি হলে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দেন।

এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (অপারেশন) হোসেন আলী জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

তবে ঘটনার বিষয়ে আওয়ামী লীগ বা চেয়ারম্যান লোটাস জোয়ার্দারের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

আলমডাঙ্গার খাদিমপুরে চেয়ারম্যান পুনর্বহাল ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০

error: Content is protected !!

আলমডাঙ্গার খাদিমপুরে চেয়ারম্যান পুনর্বহাল ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০

আপডেট টাইম : ১২ মিনিট আগে
হুমায়ুন আহমেদ, আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি :