দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
রাতের আঁধারে দুর্বৃত্তদের অতর্কিত হামলায় ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার টগরবন্ধ ইউনিয়নের আওয়ামী যুবলীগের সভাপতি মো. হোসাইন শেখের ডান হাতের কব্জি বিচ্ছিন্ন করার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার দুপুরে ওই যুবলীগ নেতার বাবা সাবেক ইউপি সদস্য ও বীর মুক্তিযোদ্ধা কুদ্দুস শেখ বিষয়টি নিশ্চিত করেছেন। গতকাল শনিবার সন্ধ্যায় আলফাডাঙ্গা থানায় হোসাইন শেখের বাবা বাদি হয়ে লিখিত অভিযোগ জমা দিয়েছেন। পারিবারিক সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে বড়ভাগের পুরাতন বাড়ি সংস্কারের কাজ করায় নতুন বাড়িতে ঘুমাতে যাচ্ছিল হোসাইন শেখ। বাড়ির পাশে পুরাতন মসজিদের নিকট পৌছালে পূর্বপরিকল্পিত ভাবে ওৎ পেতে থাকা ৮-১০ জনের একটি দুর্বৃত্তের দল তার ওপর দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালিয়ে ডান হাত ও পায়ে মারাত্মক কুপিয়ে জখম করে। এ সময় তার আত্মচিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজান তাকে উদ্ধার করে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেয়। সেখানে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখান থেকে তাকে ঢাকা পঙ্গ হাসপাতালে ভর্তি করা হয়। তার শরীরের বিভিন্ন জখমের স্থানে চিকিৎসা দেওয়া হলেও শেষ পর্যন্ত তার ডান হাতের কব্জি রক্ষা করা সম্ভব হয়নি। এ ঘটনায় হোসাইনের বাবা বীর মুক্তিযোদ্ধা বাদি হয়ে আলফাডাঙ্গা থানায় শনিবার সন্ধ্যায় এজাহার জমা দিয়েছেন। আলফাডাঙ্গা থানার ওসি মো. ওয়াহিদুজ্জামান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।...
রাতের আঁধারে দুর্বৃত্তদের অতর্কিত হামলায় ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার টগরবন্ধ ইউনিয়নের আওয়ামী যুবলীগের সভাপতি মো. হোসাইন শেখের ডান হাতের কব্জি বিচ্ছিন্ন করার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার দুপুরে ওই যুবলীগ নেতার বাবা সাবেক ইউপি সদস্য ও বীর মুক্তিযোদ্ধা কুদ্দুস শেখ বিষয়টি নিশ্চিত করেছেন। গতকাল শনিবার সন্ধ্যায় আলফাডাঙ্গা থানায় হোসাইন শেখের বাবা বাদি হয়ে লিখিত অভিযোগ জমা দিয়েছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে বড়ভাগের পুরাতন বাড়ি সংস্কারের কাজ করায় নতুন বাড়িতে ঘুমাতে যাচ্ছিল হোসাইন শেখ।
বাড়ির পাশে পুরাতন মসজিদের নিকট পৌছালে পূর্বপরিকল্পিত ভাবে ওৎ পেতে থাকা ৮-১০ জনের একটি দুর্বৃত্তের দল তার ওপর দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালিয়ে ডান হাত ও পায়ে মারাত্মক কুপিয়ে জখম করে। এ সময় তার আত্মচিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজান তাকে উদ্ধার করে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেয়। সেখানে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
সেখান থেকে তাকে ঢাকা পঙ্গ হাসপাতালে ভর্তি করা হয়। তার শরীরের বিভিন্ন জখমের স্থানে চিকিৎসা দেওয়া হলেও শেষ পর্যন্ত তার ডান হাতের কব্জি রক্ষা করা সম্ভব হয়নি। এ ঘটনায় হোসাইনের বাবা বীর মুক্তিযোদ্ধা বাদি হয়ে আলফাডাঙ্গা থানায় শনিবার সন্ধ্যায় এজাহার জমা দিয়েছেন।
আলফাডাঙ্গা থানার ওসি মো. ওয়াহিদুজ্জামান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।