ঢাকা , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

আলফাডাঙ্গায় শিক্ষার্থীদের উদ্যোগে বিদ্যালয় মাঠ পরিষ্কার-পরিচ্ছন্ন

মোঃ ইকবাল হোসেনঃ

ফরিদপুরের আলফাডাঙ্গায় চর খোলাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ পরিষ্কার-পরিচ্ছন্ন করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। নিজেদের বিদ্যালয়ের পরিবেশ সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে তারা স্বতঃস্ফূর্তভাবে এ উদ্যোগ নেয়।

বৃহস্পতিবার( ১০ সেপ্টেম্বর) শিক্ষার্থীরা দলবদ্ধভাবে বিদ্যালয় মাঠে পড়ে থাকা ময়লা-আবর্জনা, শুকনো পাতা ও আগাছা পরিষ্কার করে। এ সময় তারা বিদ্যালয়ের মাঠ ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার পাশাপাশি অন্য শিক্ষার্থীদেরও পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন করে।

শিক্ষার্থীদের এমন উদ্যোগে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে প্রশংসা দেখা দিয়েছে। তারা বলেন, ছোটবেলা থেকেই শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতা ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়, বিদ্যালয়ের মাঠ ও পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা তাদের সবার দায়িত্ব। ভবিষ্যতেও তারা নিয়মিতভাবে এ ধরনের কার্যক্রম চালিয়ে যেতে চায়।

এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতা, শৃঙ্খলা ও সামাজিক দায়িত্ববোধের ইতিবাচক চর্চা তৈরি হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

৬২ নং চর খোলাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলমগীর খান জানান, এ স্কুলটি উপজেলার মধ্যে সব থেকে ঝুঁকিপূর্ণ। মধুমতী নদীর ভাঙনের মারাত্মক ঝুঁকিতে রয়েছে। এ জন্য আমরা স্কুলের সংশ্লিষ্ট সকলের মধ্যে আতঙ্ক কাজ করছে। আমরা চাই এর স্থায়ী সমাধান। আমাদের স্কুলের শিক্ষার্থীরা স্কুলের ভিতর- বাহির সবস্থানে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে। এ কাজে সহযোগিতা করেন আমাদের স্কুলের সহকারী শিক্ষক সাহানারা ইয়াসমিন ও মো. ইনামুল হাসান।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সীমান্ত এলাকায় ইয়াবা-গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

error: Content is protected !!

আলফাডাঙ্গায় শিক্ষার্থীদের উদ্যোগে বিদ্যালয় মাঠ পরিষ্কার-পরিচ্ছন্ন

আপডেট টাইম : ১৭ ঘন্টা আগে
মোঃ ইকবাল হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :