ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

আলফাডাঙ্গায় পাট চাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

‘পাট শিল্পের অবদান স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ’ এই স্লোগানকে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গায় পাট চাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

রোববার (১৭ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের যৌথ আয়োজনে এক অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় তালিকাভুক্ত পাট চাষিদের মাঝে বিনামূল্যে এসব কৃষি উপকরণ বিতরণ করা হবে।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমীন ইয়াছমীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান।

উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা মো. রেজওয়ান ইসলামের পরিচালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিদ্দিকুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ভবেন বাইন ও উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহা প্রমুখ।

আলফাডাঙ্গা উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা মো. রেজওয়ান ইসলাম জানান, ‘আলফাডাঙ্গা উপজেলার তালিকাভুক্ত ২ হাজার ৫৮৫ জন পাট চাষীদের মাঝে এসব কৃষি উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। প্রত্যেক পাট চাষিদের মাঝে ১ কেজি উন্নত জাতের পাট বীজ, ইউরিয়া ৬ কেজি, টিএসপি ৩ কেজি ও এমওপি সার ৩ কেজি করে বিতরণ করা হবে।’

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

‘আমাকে একটু রস দাও’ বলতেই খেজুরের রসে ভরে যায় গ্লাস

error: Content is protected !!

আলফাডাঙ্গায় পাট চাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

আপডেট টাইম : ০৯:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪
মোঃ ইকবাল হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :