ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

আলফাডাঙ্গায় কাজের অগ্রগতি মাঠে এমপির প্রতিনিধি দল

মোঃ ইকবাল হোসেনঃ

ফরিদপুরের আলফাডাঙ্গায় গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় একটি কাঁচা রাস্তা উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শন করেছেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্যের একটি বিশেষ প্রতিনিধি দল। বুধবার (১০ জুন) দুপুরে উপজেলার বারইপাড়া গ্রামে চলমান ওই রাস্তার ইটের সলিংয়ের (এইচবিবি) কাজ সরজমিনে পরিদর্শন করেন তারা।

​পরিদর্শনকালে প্রতিনিধি দলের সদস্যরা কাজের গুণগত মান খতিয়ে দেখেন এবং নির্মাণকাজে নিয়োজিত শ্রমিকদের সঙ্গে কথা বলেন। এসময় সরকারের উন্নয়নমূলক কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এবং গ্রামীণ যোগাযোগের এই গুরুত্বপূর্ণ রাস্তাটির নির্মাণকাজে সর্বোচ্চ গুণগত মান বজায় রাখার জন্য সংশ্লিষ্টদের কঠোর নির্দেশ দেওয়া হয়।

​উন্নয়ন প্রকল্প পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন, আলফাডাঙ্গা উপজেলা জামায়াতের সেক্রেটারী এস এম হাফিজুর রহমান, নায়েবে আমীর ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এস এম রিদওয়ানুন্নবী (রেদওয়ান), উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জিয়াউল হাসান ও সদর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী আক্তার হোসেন প্রমুখ।

​এ বিষয়ে আলফাডাঙ্গা উপজেলা জামায়াতের সেক্রেটারী এস এম হাফিজুর রহমান সাংবাদিকদের জানান, ‘আমাদের ফরিদপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য ইলিয়াস মোল্লা বর্তমানে জাতীয় সংসদ অধিবেশন চলমান থাকায় নির্বাচনী এলাকায় সশরীরে উপস্থিত হতে পারছেন না। তবে এলাকার উন্নয়নমূলক কাজ যেন কোনোভাবেই ব্যাহত বা নিম্নমানের না হয়, সেজন্য তার প্রতিনিধি হিসেবে আমরা চলমান এই গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের কাজগুলো তদারকি ও পরিদর্শন করছি।’

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় হারিয়ে যাওয়া দাঁড়িয়াবান্ধা খেলা ঘিরে উৎসবের আমেজ

error: Content is protected !!

আলফাডাঙ্গায় কাজের অগ্রগতি মাঠে এমপির প্রতিনিধি দল

আপডেট টাইম : ০৩:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
মোঃ ইকবাল হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :