ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

আলফাডাঙ্গাতে নতুন ঘর পাওয়ার অপেক্ষায় গৃহহীনরা

ফরিদপুরের আলফাডাঙ্গায় ২২০টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পাচ্ছে নতুন ঠিকানা। মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় এসব পরিবারের জন্য সরকারি খাসজমিতে গৃহ নির্মাণের কাজ পুরোদমে চলছে। গৃহহীনরা তাদের স্বপ্নের ঘর পাওয়ার অপেক্ষায় দিন গুনছেন।

‘আশ্রয়ণের অধিকার- শেখ হাসিনার উপহার’ এই শ্লোগানে আলফাডাঙ্গা উপজেলায় গৃহহীন ও ভূমিহীন মানুষের জন্য প্রধানমূন্ত্রী শেখ হাসিনার আবাসন উপহার হিসেবে দেওয়া খাসজমিতে গৃহ নির্মাণের কাজ করছে উপজেলা প্রশাসন।

মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমূন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য দিনরাত পরিশ্রম করে গৃহ নির্মাণকাজ চলছে। ১৫ জানুয়ারির মধ্যে কাজ শেষ করে উপকারভোগীদের মধ্যে ঘরের চাবি বিতরণ করা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। এ ছাড়া প্রত্যেক সুবিধাভোগীর নামে ২ শতাংশ জমির বন্দোবস্ত দলিল হস্তান্তর করা হবে।

উপজেলার নির্বাহী কর্মকর্তা তৈহিদ এলাহী জানান, আলফাডাঙ্গা উপজেলাতে ২২০টি ঘর বরাদ্দ পেয়েছি। এসব ঘর নির্মাণ কাজ চলমান আছে। জেলা প্রশাসক স্যারের কাছে আলফাডাঙ্গাতে আরো ঘরের দাবি জানিয়েছি। জেলা প্রশাসকের সার্বিক দিকনির্দেশনায় আমি নির্মাণকাজ তদারকি করছি। ফলে অসহায় পরিবারগুলো মাথা গোঁজার ঠাঁই পাবে।

উপজেলা চেয়ারম্যান একেএম জাহিদুল হাসান বলেন, আলফাডাঙ্গাতে মাননীয় প্রধানমূন্ত্রী শেখ হাসিনা উপহার ২২০টি গৃহহীন পরিবার ঘর পাবে এটা সত্যি অনেক আনন্দের সংবাদ। আমরা চেষ্টা করবো সঠিক উপকারভোগীদের মধ্যে ঘর বন্টন করার।

আলফাডাঙ্গাতে সরকারি খাস জায়গায় ২২০টি গৃহ নির্মাণ প্রকল্পের কাজ চলছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে গণবিজ্ঞপ্তি প্রকাশ করলে উপজেলার ৬টি ইউনিয়ন থেকে ভূমিহীন ও গৃহহীনরা আবেদন করছেন।

এরই পরিপ্রেক্ষিতে আবেদনপত্র যাচাই-বাছাই করে উপকারভোগী নির্বাচন করবে উপজেলা প্রশাসন। প্রথম পর্যায়ে ‘ক’ শ্রেণিভুক্ত ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ২ শতাংশ খাসজমি বন্দোবাস্ত দিয়ে ওই জমির ওপর ঘর তৈরি করে দেওয়া হচ্ছে। দুই কক্ষবিশিষ্ট প্রতিটি আধা-পাকা ঘরের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৭৫ হাজার টাকা। সবগুলো ঘর সরকার নির্ধারিত একই নকশায় হচ্ছে। রান্নাঘর, সংযুক্ত টয়লেটসহ অন্যান্য সুবিধা থাকছে এসব গৃহে।
মো.ইকবাল হোসেন,তারিখ: ২৫/১২/২০, মোবাইল: ০১৭২২২৪৭৩৪৫

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় দুই শিশুকে সড়কের পাশে রেখে যাওয়ার অভিযোগ

error: Content is protected !!

আলফাডাঙ্গাতে নতুন ঘর পাওয়ার অপেক্ষায় গৃহহীনরা

আপডেট টাইম : ০২:০৬ অপরাহ্ন, সোমবার, ৪ জানুয়ারী ২০২১
মোঃ ইকবাল হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ :