ঢাকা , শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

আরও ১০০ মিলিয়ন ডলার ফেরত দিল শ্রীলঙ্কা

বাংলাদেশ থেকে নেওয়া ২০০ মিলিয়ন ঋণের মধ্যে দ্বিতীয় কিস্তিতে আরও ১০০ মিলিয়ন ডলার ফেরত দিয়েছে শ্রীলঙ্কা। এতে ঋণের ৭৫ শতাংশ ফেরত দিল শ্রীলঙ্কা। গতকাল বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক এ তথ্য জানিয়েছেন। এর আগে ১১ আগস্ট প্রথম কিস্তিতে ৫০ মিলিয়ন ডলার ফেরত দিয়েছিল শ্রীলঙ্কা। 

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানান, ৩১ আগস্ট রাতে আমাদের কাছে ১০০ মিলিয়ন ডলার ফেরত দিয়েছে। বাকি ৫০ মিলিয়ন ডলার সেপ্টেম্বরের মধ্যে পরিশোধ করবে বলে আমরা আশাবাদী। শ্রীলঙ্কার বৈদেশিক মুদ্রার সংকট কাটাতে ২০২১ সালের আগস্টে দেশের রিজার্ভ থেকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দেয় বাংলাদেশ।

কারেন্সি সোয়াপ পদ্ধতির আওতায় এই ঋণ দেওয়া হয়। তিন কিস্তিতে ৯ মাসের মধ্যে এই ঋণ পরিশোধের কথা থাকলেও আর্থিক সংকটে পড়া শ্রীলঙ্কার সুবিধার্থে পরিশোধের সময় তাদের আবেদনের পরিপ্রেক্ষিত কয়েক দফায় সময় বাড়ানো হয়। ঋণের বিপরীতে দেড় শতাংশ সুদ পাওয়ার কথা বাংলাদেশের। তবে সেই সুদ নিয়মিত পরিশোধ করছে শ্রীলঙ্কা।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সীমান্তের ওপার থেকেও ষড়যন্ত্র হচ্ছে: তারেক রহমান

error: Content is protected !!

আরও ১০০ মিলিয়ন ডলার ফেরত দিল শ্রীলঙ্কা

আপডেট টাইম : ০৮:২১ পূর্বাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩
দৈনিক সময়ের প্রত্যাশা ডেস্ক :