ঢাকা , শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

আমার দেশ প্রত্রিকার সম্পাদকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে নাগরপুরে মানববন্ধন

সোলায়মানঃ

দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মামলার প্রতিবাদে টাঙ্গাইলের নাগরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) সকাল ১১টায় নাগরপুর উপজেলা মোড়ে আমার দেশ পাঠক ফোরাম-এর আয়োজনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

.

নাগরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও আমার দেশ পত্রিকার নাগরপুর প্রতিনিধি মো. জসিউর রহমানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন নাগরপুর প্রেসক্লাবের সভাপতি আক্তারুজ্জামান বকুল, সাধারণ সম্পাদক মো. এরশাদ মিয়া, বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা, দৈনিক কালবেলা প্রতিনিধি আব্দুল্লাহ খিজির, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান রানা, যুগ্ম সম্পাদক মো. শহিদুল ইসলাম, জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক আজিজুল হক বাবু এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আল আমিন প্রমুখ।

.

বক্তারা অভিযোগ করেন, ৭১ টেলিভিশনের মালিকের প্রত্যক্ষ মদদে আমার দেশ সম্পাদক ও সাংবাদিকদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এসব মামলা অবিলম্বে প্রত্যাহার এবং সংশ্লিষ্ট টেলিভিশনের সম্প্রচার বন্ধের দাবি জানান তারা। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি উচ্চারণ করেন বক্তারা।

.

বক্তারা আরও বলেন, “সত্যনিষ্ঠ সাংবাদিকতা করতে গিয়ে মাহমুদুর রহমান বারবার হয়রানির শিকার হয়েছেন, এমনকি দেশত্যাগে বাধ্য করা হয়েছে। এখন আবার নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে।”

.

মানববন্ধনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক ছাড়াও নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরের বিনামূল্ এক হাজার লিটারের ৭৭ টি পানির ট্যাংক ও সেটিং উপকরণ বিতরণ

error: Content is protected !!

আমার দেশ প্রত্রিকার সম্পাদকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে নাগরপুরে মানববন্ধন

আপডেট টাইম : ০৫:৪১ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
সোলায়মান, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :