ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

আমতলীতে ইউপি সচিবের শাস্তির দাবিতে মানববন্ধন

মোঃ ইমরান হোসাইনঃ

বরগুনার আমতলী সদর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) মোহাম্মদ নিজাম উদ্দিনের বিরুদ্ধে ভিজিডি কার্ড, বয়স্ক ও বিধবা ভাতা, জেলে চাল ও অন্যান্য সেবার নামে অর্থ আদায়ের অভিযোগ এনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

–

মঙ্গলবার (১ জুলাই) বেলা ১১টায় খুড়িয়ার খেয়াঘাট এলাকায় ভুক্তভোগী অসহায় ও দরিদ্র পরিবারসমূহ এ মানববন্ধনে অংশ নেয়।

–

মানববন্ধনে অভিযোগ ওঠে, সচিব মোহাম্মদ নিজাম উদ্দিন দায়িত্ব গ্রহণের পর থেকেই অসহায়দের সরকারি সেবা পেতে অর্থ আদায় করে আসছেন। অভিযোগ রয়েছে, সদ্য চালু হওয়া অনলাইনভিত্তিক ভিজিডি রেজিস্ট্রেশন কার্যক্রমেও তিনি দরিদ্রদের কাছ থেকে টাকা নিয়েছেন। এছাড়া জন্মনিবন্ধন, জেলে চাল ও সরকারি সহায়তা বিতরণে অর্থ আদায়ের অভিযোগও উঠে।

–

ভুক্তভোগীরা জানায়, একাধিকবার লিখিতভাবে অভিযোগ দিলেও কোনো প্রতিকার মেলেনি।

–

মানববন্ধনে সভাপতিত্ব করেন আমতলী সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জালাল মৃধা এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবুল কালাম মাস্টার। এতে বক্তব্য রাখেন ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক মোকলেছ মৃধা, সহ-সভাপতি এনাম সরকার, যুবদল যুগ্ম সম্পাদক মাহবুব প্যাদা, ওয়ার্ড বিএনপির সভাপতি ফরিদ খাঁন মজনু, মুক্তিযোদ্ধা প্রজন্মদলের আহ্বায়ক হানিফ বয়াতী, ছাত্রদল সভাপতি গাজী সোলায়মানসহ একাধিক ভুক্তভোগী নারী।

–

বক্তারা দ্রুত মোহাম্মদ নিজাম উদ্দিনকে অপসারণ এবং তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

–

এ বিষয়ে সচিব মোহাম্মদ নিজাম উদ্দিন বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। এসবের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।”

–

তবে ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান ফিরোজ খান তাপস বলেন, “ভুক্তভোগীদের অভিযোগ সত্য। এ বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।”

–

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকনুজ্জামান খান বলেন, “একটি মানববন্ধনের কথা শুনেছি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

আমতলীতে ইউপি সচিবের শাস্তির দাবিতে মানববন্ধন

আপডেট টাইম : ০৫:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
মোঃ ইমরান হোসাইন, আমতলী (বরগুনা) প্রতিনিধি :