ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

আপনি বাংলাদেশি নাগরিকঃ -হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর

জসীমউদ্দীন ইতিঃ

হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আপনি সংখ্যালঘু নন, আপনি বাংলাদেশি নাগরিক। এ সময় অধিকার আদায়ের জন্য তাদের নিজের পায়ের ওপর দাঁড়ানোর আহ্বানও জানান তিনি। আজ (রোববার, ৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে ঠাকুরগাঁও-১ আসনের জগন্নাথপুর ইউনিয়নের গলিমবাবুর হাটে নির্বাচনি সভায় তিনি এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘আমার যে অধিকার আছে, ঠিক তেমনি আপনারও সমান অধিকার আছে। আমি আপনাদের এ কথা জোড় দিয়ে বলতে চাই-আপনারা নিজের অধিকারের জন্য নিজের পায়ের ওপর দাঁড়ান। কেউ এসে আপনাদের ওপর অন্যায়-অত্যাচার করবে এটার সাহস কেউ যেন না পায়।

এসময় সংস্কার ও পরিবর্তন বাস্তবায়নের জন্য সকলকে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। তিনি বলেন, ‘কে কে সংস্কার চায়, কে কে চায় না; যারা চায় তারা বলবে “হ্যাঁ”, আর যারা চায় না তারা ‘‘না’’ বলবে। বিএনপি সংস্কার চায় মন্তব্য করে ফখরুল বলেন, ‘আমরা সংস্কার ও পরিবর্তন চাই। দরজাটা ঠিক হোক, জানালাটা ঠিক হোক, চাই না? চাই তো। আমার দেশ এক ব্যক্তির শাসনে নষ্ট না হোক, আগের মত ফ্যাসিস্ট না হোক। জবাবদিহিতা থাক। এটিকেই আমরা বলছি “হ্যাঁ” ভোট।

তিনি বলেন, ‘আপনাদের দুইটা ব্যালট দেয়া হবে; একটাতে থাকবে এমপির ভোট, আরেকটা গণভোটের। তুমি সংস্কার চাও কি চাও না? আপনি যদি সংস্কারের পক্ষে হ্যাঁ ভোট দেন তাহলে সংস্কারটা হবে, আর যদি না ভোট দেন তাহলে হবে না। তাহলে তো আবার পেছনে পড়ে যাবো। এজন্য সবাই আমরা সংস্কার ও পরিবর্তনের জন্য হ্যাঁ ভোটে সিলটা মারবো।

মির্জা ফখরুল বলেন, এ ভোটে সিদ্ধান্ত হবে, এই বাংলাদেশটা কী আগের মত চলবে, নাকি নতুনভাবে সুন্দর করে চলবে। আমাদের নেতা তারেক রহমান ইয়াং তরুণ, টগবগে যুবক। সবাই দেখেছেন তো। যে প্রধানমন্ত্রী হবে তাকে আমার চাই একজন তরুণ। যে নতুন চিন্তা-ভাবনা নিয়ে কাজ করবে। তাই তারেক রহমানের ধানের শীষে ভোট দিতে হবে।’

তিনি বলেন, ‘একটা জিনিস সব সময় মনে রাখবেন; আমরা বিএনপি, আমি মির্জা আলমগীর আপনাদের পাশে আছি সব সময়। অতীতে ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতেও থাকবো। আর এখানে আমার ভাইয়েরা আছে, তারা সবাই আপনাদের পাশে আছেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মেলানিয়ার কথায় ‘যুদ্ধ থামল’ ইউক্রেনের এক শহরে

error: Content is protected !!

আপনি বাংলাদেশি নাগরিকঃ -হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আপডেট টাইম : ০২:১৯ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
জসীমউদ্দীন ইতি, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :