ঢাকা , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

আগামীকাল কুষ্টিয়ায় যাচ্ছেন জামায়াতের আমির

ইসমাইল হােসেন বাবুঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী জনসভায় আগামীকাল সোমবার কুষ্টিয়া যাচ্ছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার (২৫ জানুয়ারি) দুপুর ১২টায় কুষ্টিয়া প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন এ তথ্য জানায় কুষ্টিয়া জেলা জামায়াত।

কুষ্টিয়া জেলা শাখার ভারপ্রাপ্ত আমির ও কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য প্রার্থী আব্দুল গফুর বলেন, ২৬ জানুয়ারি (সোমবার) কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সমাবেশ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, সমাবেশটি সকাল ৯টায় শুরু হবে। ডা. শফিকুর রহমান হেলিকপ্টারযোগে কুষ্টিয়ায় আগমন করবেন। তিনি পুলিশ লাইনসের হেলিকপ্টার প্যাডে অবতরণ করে সেখান থেকে সরাসরি স্টেডিয়ামে যাবেন। আনুমানিক সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে ডা. শফিকুর রহমান সমাবেশের মঞ্চে উপস্থিত হবেন।

কর্মসূচি শেষে তিনি পুনরায় হেলিকপ্টারযোগে মেহেরপুরের উদ্দেশ্যে রওনা দেবেন।

আব্দুল গফুর বলেন, সমাবেশ সফল করতে মাঠে মঞ্চ প্রস্তুত ও নিরাপত্তাসহ সার্বিক ব্যবস্থাপনার কাজ ইতোমধ্যেই প্রায় সম্পন্ন হয়েছে। আজকের মধ্যেই বাকি প্রস্তুতিমূলক কাজ শেষ করা হবে। সমাবেশটি যেন সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়, সে লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকেও প্রয়োজনীয় নিরাপত্তা ও নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

একই দিনে ডা. শফিকুর রহমান কুষ্টিয়া,মেহেরপুর, চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ এই চারটি জেলা সফর করবেন বলে জানানো হয়েছে।

এসময় জেলা জামায়াতের সেক্রেটারি সুজা উদ্দিন জোয়াদ্দর, শহর জামায়াতের আমির এনামুল হক সহ জামায়াতের বিভিন্ন স্থরের নেতারা উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন বিষয়ক আলোচনা

error: Content is protected !!

আগামীকাল কুষ্টিয়ায় যাচ্ছেন জামায়াতের আমির

আপডেট টাইম : ০৫:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
ইসমাইল হােসেন বাবু, সিনিয়র ষ্টাফ রিপাের্টার :