ঢাকা , শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

অনুগল্পঃ মাহে রমজান

শামীম আহমেদঃ

রমজানের প্রথম দিন। ভোরের সেহরিতে উঠেই রাশেদ খেয়াল করল, ঘরে খাবার খুবই কম। মা হাসিমুখে বললেন- “যা আছে, তাতেই বরকত হবে বাবা। খেয়ে নাও।” সারাদিন রোজা রেখে রাশেদ কাজের খোঁজে বের হলো। দিনশেষে হাতে এলো অল্প কিছু টাকা। ফেরার পথে সে দেখল, রাস্তায় এক বৃদ্ধ ভিক্ষুক ক্লান্ত হয়ে বসে আছেন। হয়তো সারা দিন রোজা রেখেছে।

চোখে তাঁর অদ্ভুত এক ক্ষুধার্ত অপেক্ষা।

রাশেদ কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। ইফতারের সময় ঘনিয়ে আসছে। এই টাকা দিয়েই তো বাসায় কিছু নিয়ে
যাওয়ার কথা। কিন্তু হঠাৎ সে টাকাটা বৃদ্ধের হাতে তুলে দিল।

বৃদ্ধ কাঁপা গলায় বললেন, – “আল্লাহ তোমার দান কবুল করুক, বাবা।”
খালি হাতে বাসায় ফিরে রাশেদ লজ্জিত মুখে দাঁড়াতেই মা সামনে একটি ছোট একটি প্যাকেট এগিয়ে দিলেন।

– “পাশের বাড়ির খালা পাঠিয়েছে। বলেছে, আজ প্রথম রোজার ইফতারি সবাই এক সঙ্গে ভাগ করে খাই।” ইফতারের সময় রাশেদ বুঝল-রমজান শুধু ক্ষুধা সহ্য করার নাম নয়; এটা দানের, মমতার আর আল্লাহর অদৃশ্য রহমতের মাস।

– শামীম আহমেদ
কবি, লেখক ও সাহিত্যিক।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বাইরে বসেও বাংলাদেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে ফ্যাসিস্টরা: হুইপ অপু

error: Content is protected !!

অনুগল্পঃ মাহে রমজান

আপডেট টাইম : ০৬:১৭ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
শামীম আহমেদ, কবি, লেখক ও সাহিত্যিক :