ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

অনুগল্পঃ দ্বিতীয় পদ্মা সেতুর স্বপ্ন

শামীম আহমেদঃ

পদ্মার পাড়ে দাঁড়িয়ে রফি মাঝি দীর্ঘশ্বাস ফেলল। ছোট্ট ট্রলার নিয়ে সে মানুষ পারাপার করত বহু বছর। প্রথম পদ্মা সেতু হওয়ার পর তার আয় কমে যায়। এখন আবার শুনছে- দ্বিতীয় পদ্মা সেতুর প্রস্তাব এসেছে।

চায়ের দোকানে সবাই উচ্ছ্বসিত। কেউ বলছে ব্যবসা বাড়বে, কেউ বলছে দক্ষিণাঞ্চলে নতুন শিল্প হবে। কিন্তু রফির মনে ভয়- “আরেকটা সেতু হলে আমার মতো মাঝিদের কি হবে?”

তার ছেলে সোহেল পাশে বসে বলল, – “আব্বা, সেতু শুধু রাস্তা না, মানুষের ভাগ্যও বদলায়। আমি ভাগ্য বদলাতে শহরে যাচ্ছি কাজের খোজে। তুমি সাবধানে থেকো।”

রফি চুপ করে রইল। কয়েক মাস পরে সোহেল শহর থেকে ফিরে এল। সে একটি পরিবহন কোম্পানিতে চাকরি পেয়েছে। নতুন সেতুর সম্ভাব্য রুট ঘিরে কাজ শুরু হয়েছে। আনন্দে ছেলের চোখ চকচক করছে।

রফি নদীর দিকে তাকাল। পদ্মা তখনও আগের মতোই বয়ে চলছে। সে হঠাৎ বুঝল, নদী কখনো থেমে থাকে না। সময়ও না। সময়ে-অসময়ে, কারণে-অকারণে মানুষকে বদলাতেই হয়।

মৃদু হেসে সে বলল- “সেতু নদীকে হারায় না রে, মানুষের দূরত্ব কমায়।”

– শামীম আহমেদ
কবি, লেখক ও সাহিত্যিক।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় দুই শিশুকে সড়কের পাশে রেখে যাওয়ার অভিযোগ

error: Content is protected !!

অনুগল্পঃ দ্বিতীয় পদ্মা সেতুর স্বপ্ন

আপডেট টাইম : ০৫:৪৭ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
শামীম আহমেদ, কবি, লেখক ও সাহিত্যিক :