ঢাকা , সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন Logo চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত Logo ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

হরিপুরে বিএনপি নেতা বহিষ্কার

জসীমউদ্দীন ইতিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঠাকুরগাঁও জেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সু নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে হরিপুর উপজেলার শাখা বিএনপির নির্বাহী সদস্য মোঃ রেজাউল হক মানিক কে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দলীয় সাংগঠনিক সকল পদ প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
১ অক্টোবর বুধবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি মির্জা ফয়সাল আমিনের এক পেশ বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারাদেশ থেকে জানা যায়।
উল্লেখ্য, বিএনপি নেতার বিতর্কিত বক্তব্যে মসজিদকে জঙ্গি আখ্যা দেওয়ায় ব্যাপক সমালোচনা ছড়িয়েছে। রাজনৈতিক অঙ্গনে এ ঘটনাকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বাংলাদেশে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ উঠছে।

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ৪নং ডাংগীপাড়া ইউনিয়নের আল হারামাইন মসজিদ ও মুসল্লিদের নিয়ে কটূক্তি করে জঙ্গি সংগঠন’ আখ্যা দিয়েছেন ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রেজুয়ানুল হক মানিক। এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ, চাঞ্চল্য ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্র জানায়, গত শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টা থেকে রাত ৮টা ১৫ মিনিট পর্যন্ত ইউনিয়ন বিএনপি ও যুবদলের বর্ধিত সভা অনুষ্ঠিত হয় চৌরঙ্গী হাই স্কুল মাঠে। আসর ও মাগরিবের নামাজের সময় সভা বন্ধ থাকলেও ইশার আজানের সময় সভা চলতে থাকে। এসময় স্কুল মসজিদের ইমাম ও মুয়াজ্জিনকে আজান কিছুটা দেরিতে দিতে বললে তারা ক্ষুব্ধ হন। পরে রাত ৮টা ১০ মিনিটে আজান দেওয়া হয়, যা নিয়ে মুসল্লিদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়।

পরদিন সকালে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে যুবক খালিদ হাসান ফেসবুকে প্রতিবাদ জানালে, তার পোস্টে রেজুয়ানুল হক মানিক মন্তব্য করেন জঙ্গি সংগঠনের মসজিদ হারামাইন। তাদের মনগড়া আইন। এই সংগঠনই একসময় ৬৪ জেলায় বোমা ফাটিয়েছিল।

মানিকের এই মন্তব্যকে কেন্দ্র করে এলাকাজুড়ে উত্তেজনা দেখা দেয়। আল হারামাইন মসজিদের ইমাম মো. তোফাজ্জল হোসাইন বলেন, মসজিদের সালাত যথাসময়েই আদায় হয়। মসজিদ ও মুসল্লিদের নিয়ে এমন মন্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি।

খালিদ হাসান বলেন, আজান দেরিতে দেওয়ার বিষয়েই আমি পোস্ট করেছিলাম। কিন্তু মানিক যেভাবে মসজিদকে জঙ্গি আখ্যা দিয়েছে, তা ধর্মপ্রাণ মুসল্লিদের হৃদয়ে আঘাত করেছে। তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এ ঘটনায় সন্ধ্যায় এলাকাবাসী বিক্ষোভ মিছিল বের করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান হাবীব চৌধুরী হাসান এলাকাবাসীকে শান্ত করেন এবং আগামীকাল বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

হিলিতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন

error: Content is protected !!

হরিপুরে বিএনপি নেতা বহিষ্কার

আপডেট টাইম : ০৭:৩৩ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
জসীমউদ্দীন ইতি, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :