ঢাকা , শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

সংস্কৃতিক কর্মীরা ভয়-ভীতিকে উপেক্ষা করে রাজপথে নেমে আন্দোলনকে বেগবান করেছেঃ -বাদশা

এস. এম সালমান হৃদয়ঃ

বগুড়া জেলা বিএনপি’র সভাপতি রেজাউল করিম বাদশা বলেছেন, আমাদের দেশীয় সংস্কৃতিকে টিকিয়ে রাখতে হলে বেশি বেশি করে সংস্কৃতিক উৎসব আয়োজন করতে হবে। অপসংস্কৃতির আড়ালে আমরা দিন দিন হারিয়ে যাচ্ছি। অপসংস্কৃতি প্রতিরোধ করতে হলে দেশীয় সংস্কৃতিকে সামনের দিকে এগিয়ে নিতে হবে।

তিনি বলেন, “বগুড়া সংস্কৃতির দিক থেকে অনেক এগিয়ে। এখান থেকে অনেক গুণী শিল্পী জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খ্যাতি অর্জন করেছেন। শিল্প, সংস্কৃতি, কৃষি, রাজনীতি ও খেলাধুলাসহ সর্বক্ষেত্রে বগুড়া সবসময়ই এগিয়ে থেকেছে। তবুও গত ১৬ বছর বগুড়া ছিল অবহেলিত ও বঞ্চিত।”

বাদশা আরও বলেন, “আগস্ট বিপ্লবের পর নতুন বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে আমরা সামনে এগিয়ে যেতে চাই। আমরা এমন এক বাংলাদেশ চাই, যেখানে থাকবে গণতন্ত্র, মানবতা ও সাম্যের চর্চা। এই দেশে আর কোনো ফ্যাসিস্ট শাসক তৈরি হবে না।”

তিনি আরও উল্লেখ করেন, “যখন সরকারের বিরুদ্ধে কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীদের রাজপথে দেখা যায়নি, তখন সংস্কৃতিক কর্মীরাই প্রথম রাজপথে নেমেছিল। ভয়-ভীতিকে উপেক্ষা করে তারা রাজপথে নেমে আন্দোলনকে বেগবান করেছে।”

রেজাউল করিম বাদশা দুঃখ প্রকাশ করে বলেন, “রাজনৈতিক প্রতিহিংসার কারণে দীর্ঘ ১৭ বছর নতুন কুঁড়ি অনুষ্ঠানটি বন্ধ ছিল। অথচ নতুন কুঁড়ির মাধ্যমে গ্রামাঞ্চল থেকে অসংখ্য নতুন শিল্পী উঠে এসেছিল এবং সংস্কৃতি বিকাশের এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছিল।”

তিনি বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হিন্দোল একাডেমি ও ভোর হলো আয়োজিত তিন দিনব্যাপী ‘সৃজনানন্দ উৎসব’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া থিয়েটারের আহ্বায়ক এড. পলাশ খন্দকার।

এ সময় উপস্থিত ছিলেন শিক্ষাবিদ প্রকৌশলী সাহাবুদ্দিন সৈকত, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক আব্দুল মতিন মন্ডল, সাংবাদিক মোমিন রশিদ শাহিন, হিন্দোল একাডেমির সভাপতি জুলফিকার হোসেন সুইট ও সাধারণ সম্পাদক সোবহানী বাপ্পি।

অনুষ্ঠান পরিচালনা করেন অলক কুমার পাল। তিন দিনব্যাপী এই উৎসব চলবে ৩০ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন বিকাল ৪টা থেকে অনুষ্ঠান শুরু হবে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরের বিনামূল্ এক হাজার লিটারের ৭৭ টি পানির ট্যাংক ও সেটিং উপকরণ বিতরণ

error: Content is protected !!

সংস্কৃতিক কর্মীরা ভয়-ভীতিকে উপেক্ষা করে রাজপথে নেমে আন্দোলনকে বেগবান করেছেঃ -বাদশা

আপডেট টাইম : ০৮:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
এস. এম সালমান হৃদয়, বগুড়া জেলা প্রতিনিধি :