ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

রামপাল সরকারি কলেজে অভিভাবক সমাবেশ ২০২৫ অনুষ্ঠিত

আকাশ উজ্জামান শেখঃ

বাগেরহাটের রামপাল সরকারি ডিগ্রি কলেজের আয়োজনে অভিভাবক সমাবেশ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে । ১৭ নভেম্বর (সোমবার) সকাল এগারোটায় কলেজ মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয় ।

কলেজের অধ্যক্ষ সমীর কুমার দেবের সভাপতিত্বে ও ইংরেজি বিভাগের অধ্যাপক মোঃ সাইফুল আলমের সঞ্চালনায় কলেজ মিলনায়তনে এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে অনেক সংখ্যক অভিভাবক উপস্থিত হন ।

এ সময় বক্তব্য প্রদান করেন সহকারী অধ্যাপক আ: হান্নান মোল্ল্যা, প্রভাষক ইসরাফিল হোসেন, জোহরা সুলতানা,জীবনদ্যূতি চক্রবর্তী, মানবেশ রায়, মোঃ তাওহিদুল ইসলাম প্রমুখ। এছাড়া সকল বিভাগের শিক্ষকবৃন্দ ও কর্মচারীবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

এছাড়া উপস্থিত অভিভাবকদের মধ্যে থেকে ও অসংখ্য অভিভাবক তাদের সুচিন্তিত মতামত প্রকাশ করেন।

সমাবেশে বক্তারা বলেন যে ,পরীক্ষায় ভালো ফলাফল করতে হলে শিক্ষার্থীদের নিয়মিত কলেজে আসা প্রয়োজন এবং কলেজে অনুষ্ঠিত সাপ্তাহিক ও মাসিক পরীক্ষায় অংশ গ্রহণ করা প্রয়োজন। এ ছাড়া সন্তানেরা বাড়ি পড়াশোনা করছে কিনা, এ বিষয়ে অভিভাবকদের ও যত্নবান হওয়া দরকার বলে উপস্থিত সবাই অভিমত ব্যক্ত করেন ।

এ সময় বক্তরা আরো বলেন যে, মোবাইল ফোন বর্তমানে ছাত্র-ছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে প্রধান প্রতিবন্ধকতা হিসেবে কাজ করছে ।

ফলে ছাত্র-ছাত্রীরা যাতে অধিক সময় মোবাইল ব্যাবহার না করে, সে বিষয়ে ও অভিভাবকদের সচেতন হওয়া প্রয়োজন‌ ।
উল্লেখ্য ছাত্র-ছাত্রীদের মান উন্নয়নে রামপাল সরকারি ডিগ্রি কলেজ ইতোমধ্যে সাপ্তাহিক ও মাসিক পরীক্ষা নেওয়া , সঠিক সময়ে শিক্ষার্থীদের উপস্থিতি, অভিভাবক সমাবেশ , কলেজে ক্যাম্পাসে মোবাইল ব্যবহার নিসিদ্ধসহ নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে ‌।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

রামপাল সরকারি কলেজে অভিভাবক সমাবেশ ২০২৫ অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৬:০৪ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
আকাশ উজ্জামান শেখ, রামপাল (বাগেরহাট) প্রতিনিধি :