ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

পিরোজপুরে মাদকপ্রবণ এলাকায় মাদকবিরোধী সমাবেশ

হাসান মামুন:

মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নের মুলগ্রাম বাজারে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ আগস্ট) বিকেল ৪টায় জেলা প্রশাসনের সহযোগিতায় এবং ‘মাদক প্রতিরোধে সামাজিক উদ্যোগ’-এর আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বাসিন্দা, অভিভাবক, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুনুর রশীদ। প্রধান আলোচক ছিলেন ‘মাদক প্রতিরোধে সামাজিক উদ্যোগ’-এর আহ্বায়ক ও সিনিয়র সাংবাদিক মো. মনিরুজ্জামান নাসিম আলী।

৫ নম্বর টোনা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. মাইনুল ইসলাম দুলালের সভাপতিত্বে এবং পজিটিভ পিরোজপুরের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও সাংবাদিক জুবায়ের আল মামুনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তা বাপ্পন সেন, দি পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট মেহেদী হাসান, সংগঠনের যুগ্ম আহ্বায়ক ও অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদ পিরোজপুরের সাধারণ সম্পাদক সার্জেন্ট (অব.) মো. হাবিবুর রহমান, টোনা ইউনিয়ন বিএনপির সভাপতি কবির হাওলাদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বলেন, মাদকাসক্তি ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য ভয়াবহ অভিশাপ। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন ও গণমাধ্যমকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

তারা বলেন, সন্তানদের চলাফেরা ও বন্ধুবান্ধবের বিষয়ে অভিভাবকদের আরও সচেতন হতে হবে। একই সঙ্গে তরুণদের খেলাধুলা, শিক্ষা, সংস্কৃতি ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে।

মাদক ব্যবসায়ী ও কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মাদক নির্মূলে প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানান বক্তারা।

সমাবেশের শেষে উপস্থিত সবাই মাদক থেকে দূরে থাকা এবং মাদকবিরোধী সামাজিক আন্দোলনে সক্রিয়ভাবে ভূমিকা রাখার অঙ্গীকার করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ার দৌলতপুরে বেড়েছে অপরাধ: ৮ মাসে ১০ খুন, চুরি-ডাকাতিতে জনমনে আতঙ্ক

error: Content is protected !!

পিরোজপুরে মাদকপ্রবণ এলাকায় মাদকবিরোধী সমাবেশ

আপডেট টাইম : ১০:৩৯ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
হাসান মামুন, পিরোজপুর জেলা প্রতিনিধি :