মোক্তার হোসেনঃ
রাজবাড়ী জেলার ঐতিহ্যবাহী পাংশা সরকারী কলেজে বুধবার (২০ মে) রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপিত হয়েছে। পাংশা সরকারী কলেজ মিলনায়তনে গানে ও কথায় রবীন্দ্র-নজরুল জয়ন্তী অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে। পাংশা সরকারী কলেজের বাংলা বিভাগ এ কর্মসূচির আয়োজন করে।
পাংশা সরকারী কলেজের বাংলা বিভাগের অনার্স ৩য়বর্ষের ছাত্রী শান্তা খাতুনের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পাংশা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আইয়ুব আলী সরদার এবং বিশেষ অতিথি হিসেবে পাংশা সরকারী কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক একেএম মনোয়ারুল ইসলাম বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে কাজী নজরুল ইসলামের জীবনী সম্পর্কে পাংশা সরকারী কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মোঃ খলিলুর রহমান এবং রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী সম্পর্কে পাংশা সরকারী কলেজের বাংলা বিভাগের প্রভাষক শিব শংকর চক্রবর্তী আলোচনা করেন।
অনুষ্ঠানে পর্যায়ক্রমে রবীন্দ্র সংগীত ও নজরুল সংগীত পরিবেশন করা হয়। পাংশা সরকারী কলেজ শিক্ষক পরিষদের নেতৃবৃন্দ, কলেজের বিভিন্ন
বিভাগের বিভাগীয় প্রধান ও প্রভাষকবৃন্দ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
রবীন্দ্র-নজরুল জয়ন্তী অনুষ্ঠান ঘিরে পাংশা সরকারী কলেজ ক্যাম্পাসে আনন্দঘন পরিবেশ বিরাজ করে।

সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি 
মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার 





















