মোঃ আলম মৃধাঃ
নরসিংদীর রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের নলবাটা গ্রামের বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম (রবি), প্রবাসী সোহরাব মিয়া ও প্রবাসী মতিন মিয়া এর বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত এবং কুচক্রি মহল এলাকায় নিজেদের আধিপত্যকে কুক্ষিগত করতে অনলাইন সংবাদ মাধ্যমে তাদের বিরুদ্ধে নিউজ প্রকাশ করেন বলে জানান ভোক্তভোগীরা। তার প্রতিবাদে আজ (২২ সেপ্টেম্বর) সোমবার দুপুরে নলবাটা মধ্যপাড়া জামে মসজিদ সংলগ্ন মাঠে এলাকাবাসীর আয়োজনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলন রফিকুল ইসলাম রবি বলেন, কিছু কুচক্রী মহল তাদের সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করতে এবং এলাকায় বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে অসত্য সংবাদ প্রচার করছে আমাদের বিরুদ্ধে। সংবাদ মাধ্যমে বলা হয়েছে আমি নাকি আওয়ামী লীগের কর্মী ছিলাম, অথচ এই আওয়ামী লীগের আমলে তারাই আমাকে বিএনপি’র কর্মী বলে ১৭ বার জেলে ঢুকিয়েছেন। এখন তারাই আবার আমাকে আওয়ামী লীগের দোসর বলে আখ্যা দিচ্ছেন।
এই সময় তিনি আরো বলেন, এসব করার তাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমাকে জেলে রাখতে পারলে সাধারণ মানুষের জমি দখল, অন্যায়, অবিচার, চাঁদাবাজি টেন্ডারবাজী করতে তাদের সহজ হয়। আমি তাদের এসব অনৈতিক কাজে বাধাঁ প্রদান করার কারণেই তারা আমার বিরুদ্ধে এই অপ্রচার চালাচ্ছেন। আমি এসব মিথ্যা সংবাদ প্রকাশকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।
এই সময় আরো বক্তব্য রাখেন ভোক্তাভোগী সোহরাব মিয়া ও মতিন মিয়া তারা বলেন, এলাকায় শান্তি-শৃঙ্খলা নষ্ট করার জন্য একটি মহল পরিকল্পিতভাবে বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করছে। প্রকৃত ঘটনা আড়াল করে তাদের হয়রানি করার অপচেষ্টা চলছে। কারণ আমরা ন্যায়ের পক্ষে থাকার কারণে অন্যায়কে বাধা দেওয়ার কারণে তারা আমাদের বিরুদ্ধে এমন অপপ্রচার চালাচ্ছেন।
সংবাদ সম্মেলনে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় জনগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বক্তারা সবাইকে যাচাই-বাছাই ছাড়া বিভ্রান্তিকর সংবাদ প্রচার না করার আহ্বান জানান।
প্রিন্ট

ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল 
মোঃ আলম মৃধা, নরসিংদী জেলা প্রতিনিধি 











