ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নদীভাঙন রোধে সদরপুরের পিয়াজখালীতে কোরআন খতম ও বিশেষ দোয়া অনুষ্ঠিত

মোঃ নুরুল ইসলামঃ

ফরিদপুরের সদরপুর উপজেলার পিয়াজখালী এলাকার শয়তানখালিতে পদ্মা নদীর ভাঙন রোধ, এলাকাবাসীর জান-মাল ও বসতভিটা রক্ষার জন্য পবিত্র কোরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৪টায় শয়তানখালি এলাকায় স্থানীয় মুসল্লিদের জমায়েতের মধ্য দিয়ে এ আয়োজন শুরু হয়। সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন মাদরাসার শিক্ষার্থীরা পবিত্র কোরআন খতম করেন। পরে আল্লামা আবুল কালাম (পীর সাহেব, দোহার, ঢাকা) বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন।

আকোটেরচর আল-মদীনা আখেরী কবরস্থান মাদরাসার মুহতামিম মাওলানা রেজাউল করিমের আহ্বান ও ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে সমবেত মুসল্লিদের উদ্দেশে নসিহতমূলক বক্তব্য দেন সদরপুর সরকারি কলেজ মসজিদের পেশ ইমাম মুফতী মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদী এবং বাবুরচর বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুল লতিফ।

এ সময় আরও উপস্থিত ছিলেন মাওলানা নূর মোহাম্মদ, মুফতী আখতার হুসাইন, হাফেজ মুফতী এমদাদুল হক, হাফেজ আব্দুল আউয়াল, মাওলানা আখতার হুসাইন, মাওলানা এমদাদুল হক ফরিদী, মুফতী শরাফত হুসাইন, কারী সুলাইমান, মাওলানা শহিদুল ইসলাম, রিফাত হুসাইনসহ স্থানীয় আলেম-ইমামগণ।

এছাড়া উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্লা, ঢেউখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মালেক বাছাড়সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মুনাজাতে পদ্মা নদীর ভয়াবহ ভাঙন থেকে শয়তানখালি ও পিয়াজখালী এলাকার মানুষের জান-মাল, বসতভিটা, মসজিদ-মাদরাসা ও ফসলি জমি রক্ষার জন্য মহান আল্লাহর কাছে বিশেষভাবে দোয়া করা হয়। পাশাপাশি ভাঙনে ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিতে থাকা পরিবারগুলোর নিরাপত্তা, শান্তি ও কল্যাণ কামনা করা হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ার দৌলতপুরে বেড়েছে অপরাধ: ৮ মাসে ১০ খুন, চুরি-ডাকাতিতে জনমনে আতঙ্ক

error: Content is protected !!

নদীভাঙন রোধে সদরপুরের পিয়াজখালীতে কোরআন খতম ও বিশেষ দোয়া অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৮:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
মোঃ নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার :